শিরোনাম
চট্টগ্রাম ব্যুরো : | ০৬:১৮ পিএম, ২০২৬-০৩-৩০
আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের সভাপতি ও আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার মহাপরিচালক মুফতি আবু তাহের কাসেমী নাদভী (রহ.) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (৩০ মার্চ) দুপুরে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। মরহুম মুফতি আবু তাহের কাসেমী নাদভী ছিলেন দেশের অন্যতম খ্যাতিমান আলেমে দ্বীন ও শিক্ষাবিদ। তার নেতৃত্বে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া (জমিরিয়া মাদরাসা) একটি স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করে। শিক্ষাক্ষেত্রে তার অবদান অসামান্য। তিনি ছিলেন একজন বিজ্ঞ আলেম, সুবক্তা ও সমাজসেবক। আমৃত্যু তিনি ইসলামের প্রচার-প্রসার, শিক্ষা বিস্তার এবং মানবকল্যাণে কাজ করে গেছেন। মরহুমের ইন্তেকালের খবরে আলেম-ওলামা, ছাত্র, শুভানুধ্যায়ী ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। ইসলামী অঙ্গনে তার মৃত্যু এক অপূরণীয় ক্ষতি হিসেবে বিবেচিত হচ্ছে। জানা গেছে, মরহুমের নামাজে জানাজা সোমবার রাত ১১টা ৩০ মিনিটে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার (জামিয়া) মাঠে অনুষ্ঠিত হবে। বিভিন্ন আলেম-ওলামা ও সামাজিক ব্যক্তিবর্গ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুই হত্যা মামলায় তদন্ত শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : গ্রামীণ অর্থনীতিতে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় প্রাণচাঞ্চল্য এনেছে বলে মন্তব্য করেছেন দুর্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দিনাজপুরের বাজারে গবাদি পশু, হাঁস-মুরগি ও মাছের খাবার হিসেবে ব্যবহৃত সব ধরনের ফিডের দাম বেড়েছে। গত...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : দেশের চলমান গ্যাস ও জ্বালানি সংকট সরকারের নীতিগত ব্যর্থতার কারণে সৃষ্টি হয়নি বলে দাবি করেছেন বিএ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited