শিরোনাম
চট্টগ্রাম ব্যুরো : | ০৭:৫৪ পিএম, ২০২৬-০৪-০৪
চট্টগ্রামের ডিসি পার্কে বৃহৎ পরিসরের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার (৪ এপ্রিল) চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এ কর্মসূচির উদ্বোধন করেন। উদ্বোধনী দিনে প্রায় দুই হাজার গাছ রোপণ করা হয় এবং এক মাসব্যাপী এই উদ্যোগে ১০ সহস্রাধিক গাছ লাগানোর ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, উপকূলীয় এলাকায় অবস্থিত ডিসি পার্ককে সবুজ ও পরিবেশবান্ধব করে গড়ে তুলতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য টেকসই পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে। তিনি আরও বলেন, আগামী এক মাসে পার্কজুড়ে ৫৪ প্রজাতির ১০ সহস্রাধিক গাছ রোপণ করা হবে। এর মধ্যে কৃষ্ণচূড়া, সোনালুসহ বিভিন্ন সৌন্দর্যবর্ধনকারী গাছের পাশাপাশি ফলজ, ঔষধি ও বিরল প্রজাতির গাছও অন্তর্ভুক্ত থাকবে। উপকূলীয় অঞ্চলের পরিবেশ বিবেচনায় রেখে গাছের প্রজাতি নির্বাচন করা হচ্ছে, যাতে এসব গাছ দীর্ঘমেয়াদে টিকে থাকতে পারে এবং পার্কের পরিবেশ উন্নয়নে ভূমিকা রাখে। ডিসি বলেন, সরকার সারাদেশে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের যে উদ্যোগ নিয়েছে, এই কর্মসূচি তারই অংশ হিসেবে বাস্তবায়িত হচ্ছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. শরীফ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব সাখাওয়াত জামিল সৈকত, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলামসহ জেলা ও উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা। উদ্বোধনী আয়োজন শেষে অংশগ্রহণকারীরা পার্কের বিভিন্ন স্থানে গাছের চারা রোপণ করেন। আয়োজকরা আশা করছেন, এ কর্মসূচির মাধ্যমে ডিসি পার্ক এক সময় সবুজ ও শীতল পরিবেশের দৃষ্টান্তে পরিণত হবে।
চট্টগ্রাম ব্যুরো : : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ঘোষণা নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সরকারের সমন্বয়হীনতার ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited