শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৮:৫৫ পিএম, ২০২৬-০৪-০৪
ফটিকছড়ি প্রতিনিধি : আগামী ২৫ এপ্রিল (শনিবার) ফটিকছড়িতে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি ফটিকছড়ির ঐতিহ্যবাহী বাবুনগর মাদরাসায় গিয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানা গেছে। প্রধানমন্ত্রীর এ সফরকে সামনে রেখে প্রস্তুতি দেখতে বাবুনগর মাদরাসা পরিদর্শন করেছেন চট্টগ্রাম-২ আসনের বেসরকারিভাবে নির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীর।
শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে তিনি এ মাদরাসা পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি আল্লামা মহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে প্রধানমন্ত্রীর আগমন ও সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা করেন। এ সময় সফরকে সফল করতে গৃহীত বিভিন্ন কার্যক্রম পর্যালোচনা করেন এবং মাদরাসার মাঠ ও আশপাশের এলাকা ঘুরে দেখেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহীম, ফটিকছড়ি থানা অফিসার ইনচার্জ (ওসি) সেলিম উদ্দিন, উপজেলা প্রকৌশলী জুনায়েদ আবছার চৌধুরী, ফটিকছড়ি পৌরসভা বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন, প্রবীণ বিএনপি নেতা আহমেদ হোসেন তালুকদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জহির আজম চৌধুরী, জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন, নাজিরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক এজহার মিয়া, হাফেজ জয়নাল আবেদীন, হাসানুল কবির, মোজাহারুল ইকবাল লাভলু, সাইফুল হায়দার রাসেল, মোহাম্মদ এমদাদ, মহিন উদ্দিন মেসি প্রমুখ।
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফ : সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার হালুয়া কান্দি মফিজ উদ্দিন তালুকদার স্ম...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে ...বিস্তারিত
মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : সারাদেশের ন্যায় 'নৌযান শুমারি-২০২৬' সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাঙামাটিতে অংশীজনদের নিয়...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সরকারি ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited