বাংলাদেশ   বুধবার, ৪ নভেম্বর ২০২৬  

শিরোনাম

মাদক সাম্রাজ্যে ১৬২০ গডফাদার

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৫:০১ পিএম, ২০২৬-০৪-১২

মাদক সাম্রাজ্যে ১৬২০ গডফাদার

দেশজুড়ে ছড়িয়ে থাকা মাদকের অদৃশ্য সাম্রাজ্যে ১ হাজার ৬২০ ‘গডফাদার’। ভয়ংকর এ নেটওয়ার্কের তিন স্তরে সক্রিয় অন্তত ২০ হাজার ৮৯১ জন কারবারি। তাদের ইশারায় চলছে হাজার কোটি টাকার মাদক বাণিজ্য। গোয়েন্দা সংস্থা ও সংশ্লিষ্ট একাধিক প্রতিষ্ঠানের সমন্বিত প্রতিবেদনে এ ভয়াবহ চিত্র পাওয়া গেছে। সংশ্লিষ্টরা বলছেন, লোকদেখানো অভিযানের কারণে মাদকের ছোবল থেকে মুক্তি মিলছে না। র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) কর্নেল ইফতেখার আহমেদ বলেন, ‘মাদকের বিষয়ে র‌্যাব সব সময় জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। অপরাধীর অন্য  পরিচয় প্রাধান্য দেওয়া হয় না। মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান চলমান। একটি গোয়েন্দা সংস্থার পরিসংখ্যান বলছে, সারা দেশে মাদক কারবারির সংখ্যা ২০ হাজার ৮৯১। এর মধ্যে গডফাদার ১ হাজার ৬২০, পাইকারি কারবারি ৬ হাজার ২২৭ এবং খুচরা কারবারি ১৩ হাজার ৪৪। পরিসংখ্যান ঘেঁটে দেখা গেছে, চট্টগ্রামে সবচেয়ে বেশি ৩০৯ জন গডফাদার রয়েছে। এরপর রাজশাহীতে ২৭৩, রংপুরে ২৩৭, ঢাকায় ২৩১, খুলনায় ২২৮, বরিশালে ১১৭, ময়মনসিংহে ১১৫ এবং সিলেটে ১১০ জন গডফাদার রয়েছে। পাইকারি কারবারির মধ্যেও শীর্ষে চট্টগ্রাম ১ হাজার ৪২৭ জন। এরপর রাজশাহী ১ হাজার ২৩৭, ঢাকা ১ হাজার ১০২, রংপুর ৬৬৬, খুলনা ৬৩৪, ময়মনসিংহ ৪৮১, সিলেট ৩৬০ এবং বরিশালে ৩২০ জন। খুচরা কারবারেও চট্টগ্রাম শীর্ষে ২ হাজার ৮২৮ জন। এ ছাড়া রাজশাহীতে ২ হাজার ৫৩৯, ঢাকায় ২ হাজার ৪৮৯, খুলনায় ১ হাজার ৯৮২, ময়মনসিংহে ৯৮৩, রংপুরে ৯৫৪, সিলেটে ৬৪৮ ও বরিশালে ৬২১ জন খুচরা কারবারি সক্রিয় রয়েছে। মাদক কারবারিদের এ বিশাল তালিকার গোয়েন্দা রিপোর্টে গডফাদারদের নিয়ন্ত্রণকারী, গোপনে অর্থ লগ্নিকারী, পৃষ্ঠপোষক এবং গাঁজা চাষিদের নাম আলাদা ক্যাটাগরিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অন্য একটি সংস্থার প্রতিবেদনে উঠে এসেছে, সিলেট বিভাগের মাদক নিয়ন্ত্রণ ৩৪ গডফাদারের হাতে। এর মধ্যে উল্লেখযোগ্য সিলেটের কোম্পানীগঞ্জের আবদুল মান্নান, জকিগঞ্জের আবদুল কাদির, মো. মুকিত, তাজউদ্দিন তাজুল মেম্বার, জহিরুল হক, আসুক আহমেদ আশিক, শরীফ আহমেদ তফাদার, জয়নার উদ্দিন। হবিগঞ্জের মাধবপুর সুয়াগাঁওয়ের ফুয়াদ হাসান সাকিব, ধর্মঘরের খোকন মিয়া, মামুন মিয়া। কিছুদিন আগে যৌথ অভিযানে গ্রেপ্তার হয়েছেন সাকিব। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছেন, সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণার পর মন্ত্রণালয়ে জমা হওয়া বিভিন্ন সংস্থার সর্বশেষ হালনাগাদ তথ্য বিশ্লেষণ করা হচ্ছে। পুলিশের দেওয়া তালিকায় রয়েছে ১৯ হাজার ৪৫ কারবারির নাম। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তালিকায় ৩ হাজার ৯৬৪ জন। এ ছাড়া আরও চারটি সংস্থা মাদক কারবারিদের তালিকা জমা দিয়েছে, যার একটি তালিকায় ২০ হাজার ৮৯১ জনের তথ্য উঠে এসেছে। পুলিশ সদর দপ্তর সূত্র জানিয়েছেন, জিরো টলারেন্স বাস্তবায়নে কঠোর নির্দেশনা থাকলেও প্রত্যাশিত সাফল্য মিলছে না। এতে অসন্তোষ প্রকাশ করা হয়েছে শীর্ষ পর্যায় থেকে। মাদকবিরোধী অভিযান আলাদাভাবে পর্যবেক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোনো কর্মকর্তার গাফিলতি পাওয়া গেলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। গোয়েন্দা প্রতিবেদনে কক্সবাজারের টেকনাফ উপজেলাকে মাদক কারবারের বিশেষ জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। টেকনাফে সক্রিয়দের মধ্যে রয়েছেন হোয়াইক্যং ইউনিয়নের পশ্চিম সাতঘরিয়া পাড়ার মো. নুর (বার্মাইয়া নুর), জাহেদ হোসেন; টেকনাফ সদর ইউনিয়নের এখলাছ মিয়ার ছেলে হারুন অর রশিদ, ২ নম্বর ওয়ার্ডের জহির আহমেদের ছেলে ফয়েজ আহমদ, শাহপরীর দ্বীপের জিয়াবুল হক (জিয়া), সাবরাংয়ের জাফর আলম, জালিয়াপাড়ার দিদারুল আলম, হ্নীলা বাজার পাড়ার সামসু মিয়াসহ আরও কয়েকজন জনপ্রতিনিধি ও তাদের স্বজন। কক্সবাজার জেলায়ও সক্রিয় রয়েছেন ঝিলংজা ইউনিয়নের সামছুন্নাহার, উত্তর টেকপাড়ার মো. হাসান, উত্তর নুনিয়ারছড়ার জহুরুল ইসলাম (ফারুক), নুরুল আলম (বাবু), আবুল কালাম, সৈয়দ আলম, বশির আহমদ, আবদুল গফুর, রাশেদুল ইসলাম, আবু জাফর আনসারী, শাহজাহান আনসারী, রশিদ আনসারী, মিয়ানমারের নাগরিক আবু নফর (বার্মাইয়া নফর), মো. ইমাম শরীফ, মঞ্জুর আলম (শিয়াল মঞ্জুর), হারুনুর রশিদ লিটন, আবদুর রহমান প্রমুখ। কক্সবাজারের পরই মাদক কারবারের অন্যতম জেলা কুমিল্লা। সীমান্তপথ ব্যবহার করে গাঁজা ও ফেনসিডিল পাচার হয়। কুমিল্লায় সক্রিয়দের মধ্যে রয়েছেন ধর্মপুর কলেজপাড়ার আশিক (বোমা আশিক), আবুল কাশেম, মথুরাপুরের মিজান, নুর ইসলাম (নুরু মিয়া), মো. কাশেম, মো. শফিক মিয়া, হুমায়ুন, বিল্লাল, মো. বাপ্পি, সুজন মিয়া, মোতালেব, মো. ইব্রাহিম খলিল (সজল), মো. সুমন আহম্মেদ, মো. মামুন, সিরাজ মিয়া, মো. ইকবাল হোসেন। রাজশাহীতে গডফাদারের মধ্যে রয়েছেন গোদাগাড়ীর শীষ মোহাম্মদ, টিপু, মো. তোফাজ্জল হোসেন, নওশাদ আলী, আবদুল্লাহ, জিয়ারুল ইসলাম, সেতাবুর রহমান বাবু, মোছা. আজিজা বেগম, মীরগঞ্জের মো. ইদ্রিস মোল্লা, ইয়াদুল (ইদুল্লা), আবদুল আলিম (কালু), মো. মিলন। পুলিশ সদও দপ্তরের অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খোন্দকার রফিকুল ইসলাম বলেন, ‘জিরো টলারেন্স নীতির আলোকে মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। এটি আরও ত্বরান্বিত করার বিষয়ে কাজ চলছে।’ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) পরিচালক (অপারেশনস) মো. বশির আহমেদ বলেন, ‘বিশেষ অভিযান, ১৮০ দিনের কর্মপরিকল্পনা, শীর্ষ কারবারি গ্রেপ্তার, পুনর্বাসন ও সরবরাহ চেইন কমাতে কাজ চলছে। অপারেশনাল কিছু সীমাবদ্ধতা থাকলেও তা মন্ত্রণালয়কে জানানো হয়েছে।’ র‌্যাবের তালিকায় ৩ হাজার ৭৬ মাদক কারবারি চিহ্নিত হয়েছে। এর মধ্যে র‌্যাব-২ এলাকায় সর্বোচ্চ ৫৬৫ জন এবং সর্বনিম্ন র‌্যাব-৪ এলাকায় ৫৩ জন। এ ছাড়া র‌্যাব-১-এ ২২২, র‌্যাব-৩-এ ১৩৮, র‌্যাব-৫-এ ৩২৮, র‌্যাব-৬-এ ১২৯, র‌্যাব-৭-এ ১২৩, র‌্যাব-৮-এ ৩৬৯, র‌্যাব-৯-এ ১২৭, র‌্যাব-১০-এ ৬৪, র‌্যাব-১১-এ ৪৮, র‌্যাব-১২-এ ৩৮২, র‌্যাব-১৩-এ ১৬৬, র‌্যাব-১৪-এ ২৯৪ এবং র‌্যাব-১৫-এ ৮৮ জন রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ড. তৌহিদুল হক বলেন, ‘ট্যাংকের তলায় ছিদ্র রেখে ওপর দিয়ে পানি ঢাললে হবে না। লোকদেখানো তালিকা বা অভিযান দিয়ে মাদক সমস্যার সমাধান সম্ভব নয়। সূত্র : বাংলাদেশ প্রতিদিন

রিটেলেড নিউজ

ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকর, তবু সাভারে শ্রমিকদের সংঘর্ষ

ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকর, তবু সাভারে শ্রমিকদের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক : পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ডিসেম্বর থেকে কার্যকর এবং জানুয়ারি মাসে বর্ধিত বেতন দেওয়ার বà¦...বিস্তারিত


আরেকটি বিপ্লবের প্রস্তুতি নিতে হবে: মাহমুদুর রহমান

আরেকটি বিপ্লবের প্রস্তুতি নিতে হবে: মাহমুদুর রহমান

নিজস্ব প্রতিবেদক : জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটলেও তরুণ প্রজন্মের রাষ্ট্র মেরামতের আকাঙ্ক্ষà¦...বিস্তারিত


তথ্য গোপন করে জামিনের চেষ্টা: আইনজীবীসহ ১১ জনকে হাইকোর্টের শোকজ

তথ্য গোপন করে জামিনের চেষ্টা: আইনজীবীসহ ১১ জনকে হাইকোর্টের শোকজ

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মুগদা থানার সাইফুল হত্যা মামলায় তথ্য গোপন করে নিম্ন আদালতের একই আদেশের বিপরীতে তিনবার à¦...বিস্তারিত


কুড়িগ্রামে পরিবার পরিকল্পনা কার্যালয়ে রান্নার সরঞ্জাম ও বিশ্রামের বিছানা, অফিস নাকি বাসাবাড়ি?

কুড়িগ্রামে পরিবার পরিকল্পনা কার্যালয়ে রান্নার সরঞ্জাম ও বিশ্রামের বিছানা, অফিস নাকি বাসাবাড়ি?

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ মিজানুর রহমান, কুড়িগ্রাম :: সরকারি দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য নির্ধারিত কুড়িগ্রাম জেà...বিস্তারিত


বাংলাদেশ ও কসোভোর মধ্যে অভিন্ন স্বাধীনতা ও সংস্কৃতির মেলবন্ধন রয়েছে : স্পিকার

বাংলাদেশ ও কসোভোর মধ্যে অভিন্ন স্বাধীনতা ও সংস্কৃতির মেলবন্ধন রয়েছে : স্পিকার

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, বাংলাদেশ ও কসোভোর মধ্যে অভিন্à¦...বিস্তারিত


সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র পরিদর্শনে সমাজসেবার মহাপরিচালক

সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র পরিদর্শনে সমাজসেবার মহাপরিচালক

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ নাজিম উদ্দীন হাটহাজারী :  ৩/১১/২০২৬ খ্রিস্টাব্দ (১৮ই কার্তিক) রোজ মঙ্গলবার বিকাল ৩টায় চট্টগ্রà...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অà¦...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপà¦...বিস্তারিত



সর্বশেষ খবর