শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৮:৩২ পিএম, ২০২৬-০৪-২২
চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানার মুসলিমাবাদ শেরে পতেঙ্গা এলাকার বাসিন্দা আসাদ বিন নোমানকে ঘিরে পারিবারিক বিরোধ ও মামলার ঘটনায় নতুন করে আলোচনা সৃষ্টি হয়েছে। সি আর মামলা নং-৫৭৪, নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা এ মামলার প্রেক্ষিতে তিনি বর্তমানে পলাতক রয়েছেন বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
পরিবারের অভিযোগ, স্ত্রীর দায়ের করা মামলার কারণে আসাদ বিন নোমান ওয়ারেন্টভুক্ত আসামি হয়ে আত্মগোপনে আছেন। অন্যদিকে তার স্ত্রী ফারিয়া আক্তার খুকুমণি স্বামীর বাড়িতেই অবস্থান করছেন। তার সঙ্গে রয়েছেন তার মা, নানি এবং নোমানের দুই সন্তান।
সরেজমিনে গিয়ে দেখা যায়, মামলার বাদী ফারিয়া আক্তার খুকুমণি স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করলেও তিনি স্বামীর বাড়িতেই বসবাস করছেন। অভিযোগে উল্লেখ করা হয়েছে, তাকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে। তবে বাস্তবে তাকে স্বামীর বাড়িতেই অবস্থান করতে দেখা যাওয়ায় বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে ফারিয়া আক্তার খুকুমণির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি বিভিন্নভাবে বিষয়টি এড়িয়ে যান এবং মামলার বিষয়ে কোনো মন্তব্য করতে অনাগ্রহ প্রকাশ করেন।
অপরদিকে, আসাদ বিন নোমানের মা অভিযোগ করেন, পুত্রবধূর আচরণে অতিষ্ঠ হয়ে তিনি বড় ছেলেকে নিয়ে প্রায় তিন বছর ধরে নিজের বাবার বাড়িতে (নোমানের নানার বাড়ি) অবস্থান করছেন। তিনি দাবি করেন, তার ছেলের বিরুদ্ধে দায়ের করা মামলা মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।
আসামিপক্ষের আইনজীবী বলেন, মামলার অভিযোগ ও বাস্তব পরিস্থিতির মধ্যে অসঙ্গতি রয়েছে। তার মতে, সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন হওয়া প্রয়োজন।
স্থানীয় এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে পারিবারিক এই বিরোধ চললেও এখনো কোনো সমাধান হয়নি। তারা দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য উদঘাটনের দাবি জানিয়েছেন।
এদিকে আসাদ বিন নোমান বলেন, সংসারের শান্তির জন্য তিনি সর্বোচ্চ চেষ্টা করেছেন। কিন্তু শেষ পর্যন্ত তিনি মিথ্যা মামলার শিকার হয়েছেন বলে দাবি করেন। তিনি আদালতের কাছে সঠিক তদন্তের মাধ্যমে ন্যায়বিচার প্রত্যাশা করেছেন।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুই হত্যা মামলায় তদন্ত শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : গ্রামীণ অর্থনীতিতে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় প্রাণচাঞ্চল্য এনেছে বলে মন্তব্য করেছেন দুর্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দিনাজপুরের বাজারে গবাদি পশু, হাঁস-মুরগি ও মাছের খাবার হিসেবে ব্যবহৃত সব ধরনের ফিডের দাম বেড়েছে। গত...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : দেশের চলমান গ্যাস ও জ্বালানি সংকট সরকারের নীতিগত ব্যর্থতার কারণে সৃষ্টি হয়নি বলে দাবি করেছেন বিএ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited