শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৮:১০ পিএম, ২০২৬-০৫-০৫
ডেক্স রিপোর্ট
চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি-উত্তর) এর অভিযানে ১৭৫ গ্রাম ক্রিস্টাল আইস (মেথামফেটামিন)সহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
ডিবি (উত্তর) বিভাগের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ আফতাব হোসেনের নেতৃত্বে এসআই (নিঃ) আজহারুল ইসলামসহ একটি টিম সোমবার (৪ মে ২০২৬) মহানগর এলাকায় বিশেষ অভিযানে অংশ নেয়। গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে পাঁচলাইশ থানাধীন ২ নম্বর গেইট এলাকায় অবস্থান নেয় তারা।
পরে খবরের সত্যতা নিশ্চিত হয়ে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ফিনলে স্কয়ার ভবনের ৭ম তলায় ‘ক্রিয়েটর্স হাব’ নামক স্থানে অভিযান চালানো হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিদের কাছ থেকে একটি বড় সাদা বায়ুরোধক পলিপ্যাকের ভেতর সাদা পলিথিনে মোড়ানো ১৭৫ গ্রাম ক্রিস্টাল আইস উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৭ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
আটককৃতরা হলেন— মোঃ সাজ্জাদুল রহমান সাকিব (২৭) ও মোঃ আবু ফয়সাল (২৬)। তারা দুজনই চট্টগ্রামের ফটিকছড়ি এলাকার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, ফটিকছড়ির এক ওমানপ্রবাসী মাদক কারবারি চক্রের মাধ্যমে এসব মাদক বিক্রির উদ্দেশ্যে তারা সেখানে অবস্থান করছিলেন।
ঘটনার পর জব্দতালিকা অনুযায়ী আলামত জব্দ করা হয়েছে এবং আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফ : সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার হালুয়া কান্দি মফিজ উদ্দিন তালুকদার স্ম...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে ...বিস্তারিত
মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : সারাদেশের ন্যায় 'নৌযান শুমারি-২০২৬' সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাঙামাটিতে অংশীজনদের নিয়...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সরকারি ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited