বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

দুদকের মতো প্রতিষ্ঠান অদূর ভবিষ্যতে পুনর্গঠন করা উচিত : টিআইবি নির্বাহী পরিচালক

নিজস্ব প্রতিবেদক    |    ০৩:১৩ পিএম, ২০২৬-০৫-০৭

দুদকের মতো প্রতিষ্ঠান অদূর ভবিষ্যতে পুনর্গঠন করা উচিত : টিআইবি নির্বাহী পরিচালক

দুদকের মতো প্রতিষ্ঠান অদূর ভবিষ্যতে পুনর্গঠন করা উচিত বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। বৃহস্পতিবার (৭ মে) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। দুদকের চেয়ারম্যান ও কমিশনার পদে নেতৃত্ব শূন্যতার বিষয়ে সাংবাদিকদের করা এমন প্রশ্নের জবাবে ড. ইফতেখারুজ্জামান বলেন, এ ধরনের স্পেসিফিক বিষয় নিয়ে আলোচনা হয়নি। তবে দুদকের মতো প্রতিষ্ঠান অদূর ভবিষ্যতে পুনর্গঠন করা উচিত, এ বিষয়টি আমি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছি।  বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে অঙ্গীকারাবদ্ধ এবং সেই অঙ্গীকার বাস্তবায়নেও প্রতিজ্ঞাবদ্ধ জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে মূলত দুটি বিষয়ে আলোচনা হয়েছে। প্রথমত, সরকারের নির্বাচনী ইশতেহার, ৩৩ দফা এবং জুলাইয়ের সভায় সুশাসন ও দুর্নীতি প্রতিরোধ সংক্রান্ত যে অঙ্গীকার ও প্রত্যয় ব্যক্ত করা হয়েছে, সেগুলো বাস্তবায়নে সরকারের করণীয় নিয়ে টিআইবির পক্ষ থেকে কিছু সুপারিশ ও সংশ্লিষ্ট ডকুমেন্ট সরকারের কাছে উপস্থাপন করা হয়েছে। ড. ইফতেখারুজ্জামান বলেন, আমরা এ বিষয়গুলো নিয়ে আলোচনার জন্য সময় চেয়েছিলাম। প্রধানমন্ত্রী অত্যন্ত ইতিবাচকভাবে আমাদের পরামর্শগুলো শুনেছেন এবং বলেছেন যে তিনি প্রায় শতভাগ একমত। সরকারের সামর্থ্য অনুযায়ী এগুলো বাস্তবায়নের চেষ্টা করা হবে। টিআইবির নির্বাহী পরিচালক বলেন, প্রতি দুই বছর পরপর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী সম্মেলন অনুষ্ঠিত হয়। চলতি বছর সম্মেলনটি হবে ডমিনিকান রিপাবলিকে। এর আগে এশিয়ায় মাত্র তিনটি দেশে, মালয়েশিয়া, থাইল্যান্ড ও কোরিয়ায় এ আয়োজন হয়েছে। তিনি বলেন, আমরা মনে করি ২০২৮ সালের আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী সম্মেলন বাংলাদেশে আয়োজনের জন্য এটি উপযুক্ত সময়। এ বিষয়ে আজ প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। তিনি নীতিগতভাবে একমত হয়েছেন। মন্ত্রিপরিষদের সম্মতি পেলে বাংলাদেশ এই সম্মেলন আয়োজনের চেষ্টা করবে। তিনি আরও বলেন, এর মাধ্যমে দেশবাসী এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বর্তমান সরকার এই বার্তা দিতে চায় যে সরকার দুর্নীতির বিরুদ্ধে অঙ্গীকারাবদ্ধ এবং সেই অঙ্গীকার বাস্তবায়নে প্রতিজ্ঞাবদ্ধ। 

রিটেলেড নিউজ

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত


জুলাইয়ের দুই হত্যা মামলা: অভিযুক্ত হাসিনাসহ ৫৫, অব্যাহতির সুপারিশ ১৬১ জন

জুলাইয়ের দুই হত্যা মামলা: অভিযুক্ত হাসিনাসহ ৫৫, অব্যাহতির সুপারিশ ১৬১ জন

নিজস্ব প্রতিবেদক : জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুই হত্যা মামলায় তদন্ত শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন...বিস্তারিত


গ্রামীণ অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য এনেছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় : দুর্যোগ ও ত্রাণমন্ত্রী

গ্রামীণ অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য এনেছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় : দুর্যোগ ও ত্রাণমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : গ্রামীণ অর্থনীতিতে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় প্রাণচাঞ্চল্য এনেছে বলে মন্তব্য করেছেন দুর্...বিস্তারিত


দাম বেড়েছে সব ধরনের ফিডের, চাপে খামারিরা

দাম বেড়েছে সব ধরনের ফিডের, চাপে খামারিরা

নিজস্ব প্রতিবেদক : দিনাজপুরের বাজারে গবাদি পশু, হাঁস-মুরগি ও মাছের খাবার হিসেবে ব্যবহৃত সব ধরনের ফিডের দাম বেড়েছে। গত...বিস্তারিত


জ্বালানি সংকট বৈশ্বিক পরিস্থিতির কারণে, সরকারের সৃষ্টি নয়: রিজভী

জ্বালানি সংকট বৈশ্বিক পরিস্থিতির কারণে, সরকারের সৃষ্টি নয়: রিজভী

আমাদের বাংলা ডেস্ক : : দেশের চলমান গ্যাস ও জ্বালানি সংকট সরকারের নীতিগত ব্যর্থতার কারণে সৃষ্টি হয়নি বলে দাবি করেছেন বিএ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর