শিরোনাম
ষ্টাফ রিপোর্টার : | ০৮:১৪ পিএম, ২০২৬-০৫-০৯
মিরসরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে এক ডাকাত ও মাদক কারবারিকে আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।
শুক্রবার (৮ মে) রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন, উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের কদমতলা এলাকার মৃত খুরশীদ আলমের ছেলে মো. কামাল (৩৪) ও জোরারগঞ্জ ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মহানগর এলাকার মৃত আব্দুল্লাহর ছেলে মো. মিজান (৩৫)। কামাল জোরারগঞ্জ থানার ডাকাতি প্রস্তুতি মামলার আসামি।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হালিম বলেন, শুক্রবার রাতে মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানাধীন বারইয়ারহাট পৌর বাজার থেকে মো. কামাল নামে এক ডাকাতকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে থানায় ডাকাতি প্রস্তুতির মামলা রয়েছে।
এছাড়া, অপর একটি অভিযানে ঢাকা-চট্টগ্রাম পুরাতন মহাসড়কের জামালপুর কালিমন্দির এলাকা থেকে মো. মিজান নামে এক ব্যক্তিকে ১৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
এসময় একটি নম্বর বিহীন ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করা হয়।
তিনি আরও বলেন, গ্রেফতার আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ মিজানুর রহমান, কুড়িগ্রাম :: সরকারি দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য নির্ধারিত কুড়িগ্রাম জেà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ নাজিম উদ্দীন হাটহাজারী : ৩/১১/২০২৬ খ্রিস্টাব্দ (১৮ই কার্তিক) রোজ মঙ্গলবার বিকাল ৩টায় চট্টগ্রà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : নোবিপ্রবি প্রতিনিধি : নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ম্যানেজমেন্ট ইনফর...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ সদর উপজেলার ৫ নং খোকশাবাড়ী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের পাঁচিল ও...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিয়ে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : শেখ মোঃ এনামুল হক,সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের চন্দ্রকণায় অগ্নিকাণ্ডে ভà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited