শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ১১:৫৩ এএম, ২০২৬-০৫-১১
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে পশুর হাটগুলোতে জাল নোটের কারবার ঠেকাতে ব্যাংকগুলোকে কঠোর নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ক্রেতা ও বিক্রেতাদের নিরাপদ লেনদেন নিশ্চিত করতে হাটে হাটে বসানো হবে নোট যাচাই বুথ। সেখানে বিনামূল্যে জাল নোট শনাক্তকরণ ও টাকা গণনার সেবা দেওয়া হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। রোববার (১০ মে) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কারেন্সি ম্যানেজমেন্ট এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। এতে বলা হয়েছে, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের অনুমোদিত পশুর হাটগুলোতে ঈদের আগের রাত পর্যন্ত বিরতিহীনভাবে নোট যাচাই কার্যক্রম পরিচালনা করতে হবে। অভিজ্ঞ ক্যাশ কর্মকর্তাদের মাধ্যমে পরিচালিত এই সেবা হবে সম্পূর্ণ বিনামূল্যে। সার্কুলারে আরও বলা হয়েছে, প্রতিটি বুথে দ্রুত ও নির্ভুলভাবে টাকা গণনার জন্য নোট কাউন্টিং মেশিন রাখতে হবে। পাশাপাশি দৃশ্যমান স্থানে ‘জাল নোট শনাক্তকরণ বুথ’ লেখা ব্যানার টানানোর নির্দেশ দেওয়া হয়েছে, যাতে ক্রেতা-বিক্রেতারা সহজেই সেবাটি নিতে পারেন। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, পুরো কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে স্থানীয় সিটি কর্পোরেশন, পৌরসভা, পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর সহযোগিতা নিতে হবে। একই সঙ্গে ব্যাংকের শাখাগুলোতে স্থাপিত টিভি মনিটরে ব্যাংক নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য–সংবলিত ভিডিও ব্যাংকিং সময়জুড়ে প্রচারের নির্দেশ দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, কোনো বুথে জাল নোট শনাক্ত হলে ২০০৭ সালের সংশ্লিষ্ট নীতিমালা অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংক জাল নোটটি বাজেয়াপ্ত করবে এবং প্রয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নেবে। সার্কুলারে দায়িত্বপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তাদের প্রয়োজনীয় আর্থিক সুবিধা নিশ্চিত করার কথাও বলা হয়েছে। পাশাপাশি ঈদুল আজহার পর ৩০ কর্মদিবসের মধ্যে পুরো কার্যক্রমের বিস্তারিত প্রতিবেদন বাংলাদেশ ব্যাংকে জমা দিতে হবে।
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফ : সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার হালুয়া কান্দি মফিজ উদ্দিন তালুকদার স্ম...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে ...বিস্তারিত
মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : সারাদেশের ন্যায় 'নৌযান শুমারি-২০২৬' সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাঙামাটিতে অংশীজনদের নিয়...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সরকারি ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited