বাংলাদেশ   বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬  

শিরোনাম

সীমান্ত দিয়ে অবাধে ঢুকছে মসলা, রাজস্ব হারাচ্ছে সরকার

ক্ষতির মুখে পড়ছেন বৈধ পথে আমদানিকারকরা

চট্টগ্রাম ব্যুরো :    |    ০৮:৩৮ পিএম, ২০২৬-০৫-১৩

সীমান্ত দিয়ে অবাধে ঢুকছে মসলা, রাজস্ব হারাচ্ছে সরকার

কোরবানির ঈদ সামনে রেখে চোরাই পথে আসা মসলায় সয়লাব চট্টগ্রামের খাতুনগঞ্জ বাজার। ভোগপণ্যে দেশের দ্বিতীয় বৃহৎ এ পাইকারি বাজারের ব্যবসায়ীদের অভিযোগ, সীমান্ত দিয়ে অবাধে মসলা ঢুকছে বাংলাদেশে। এতে ক্ষতির মুখে পড়ছেন বৈধ পথে আমদানিকারক ব্যবসায়ীরা। সরকার হারাচ্ছে রাজস্ব। খাতুনগঞ্জের পাইকারি ব্যবসায়ীরা বলছেন, চোরাই পথে আসা মসলা কম দামে বিক্রির সুযোগ তৈরি হওয়ায় আমদানি করা মসলা বাজার হারাচ্ছে। তবে ভোক্তাদের সংগঠন কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) বলছে, চাহিদার চেয়ে জোগান বেশি থাকায় বাজারে মসলার দাম কমছে। চোরাই পথে মসলা আগেও বাংলাদেশের বাজারে আসতো। মাংসসহ বিভিন্ন রান্নার উপকরণ উপাদেয় করতে মরিচ, হলুদ, ধনিয়ার মতো সাধারণ মসলার পাশাপাশি ব্যবহৃত চিকন জিরা, লবঙ্গ, এলাচ, দারুচিনি, গোলমরিচসহ নানান মসলাকে গরম মসলা হিসেবে ধরা হয়। বছরের অন্য সময়ের তুলনায় কোরবানিতে গরম মসলার চাহিদা থাকে বেশি। খাতুনগঞ্জের ইলিয়াছ মার্কেট ও জাফর মার্কেট ঘিরে মসলার পাইকারি বাজার। কথা হলে মসলা ব্যবসায়ীরা জানান, দেশে মোট চাহিদার গরম মসলার ৯০ শতাংশই আমদানি করতে হয়। চিকন জিরা, লবঙ্গ, এলাচ, দারুচিনি, গোলমরিচ- এ পাঁচ ধরনের গরম মসলা বেশি ব্যবহৃত হয়।
মসলার বাজারবিভিন্ন ধরনের মসলা
ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, পরিমাণে কম হলেও সাধারণভাবে ব্যবহৃত মসলার মধ্যে এলাচের দাম সবচেয়ে বেশি। বাংলাদেশে সবচেয়ে বেশি এলাচ আমদানি হয় গুয়েতেমালা থেকে। স্থলবন্দরগুলো দিয়ে ভারত থেকেও ব্যবহৃত এলাচের একটি অংশ বাংলাদেশে আসে। দেশের সীমান্তগুলো দিয়ে প্রতিদিন অবৈধভাবে মসলা দেশে ঢুকছে। বিশেষ করে সিলেট, কুমিল্লা, ফেনী এলাকার সীমান্ত দিয়ে জিরা, এলাচ, কিশমিশ, কাজুসহ সব ধরনের মসলা ঢুকছে। এতে খাতুনগঞ্জে মসলা বেচাকেনা বন্ধ হয়ে গেছে। জিরা কেজিতে ২২০-২৫০ টাকা শুল্ক, এলাচে কেজিপ্রতি ৫৫০-৬০০ টাকা শুল্ক হারাচ্ছে সরকার। বৈধ আমদানিকারকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।-আমদানিকারক ব্যবসায়ী আবদুর রাজ্জাক বাংলাদেশে চায়না ও ভিয়েতনাম থেকে দারুচিনি আমদানি হয়। আগের বছরগুলোতে ইন্দোনেশিয়া ও মাদাগাস্কার থেকে আমদানি হলেও সাম্প্রতিক সময়ে ভারত থেকেও কিছু লবঙ্গ আমদানি হচ্ছে। ভিয়েতনাম থেকে গোলমরিচ আমদানি হয়। তবে চলতি বছর ভারত থেকে বেনাপোল স্থলবন্দর হয়ে অল্প গোলমরিচ এসেছে। সবচেয়ে বেশি ব্যবহার হওয়া গরম মসলার মধ্যে চিকন জিরার বেশিরভাগ আমদানি হচ্ছে ভারত থেকে। পাশাপাশি আফগানিস্তান, চায়না থেকেও সামান্য পরিমাণে চিকন জিরা আমদানি হয়। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, কোরবানির ঈদ সামনে রেখে ভারত থেকে চোরাই পথে সীমান্ত দিয়ে জিরা, এলাচ, লবঙ্গ, কিশমিশ, কাজুবাদামসহ বিভিন্ন ধরনের মসলাজাতীয় পণ্য বাংলাদেশে আসছে। নানান কৌশলে এসব পণ্য নিয়ে আসছে চোরাকারবারিরা। অভিযোগ রয়েছে, খাতুনগঞ্জ ও ঢাকার মৌলভীবাজারের বেশ কয়েকজন ব্যবসায়ী চোরাকারবারির সঙ্গে জড়িত।
আমদানিকারক ব্যবসায়ী আবদুর রাজ্জাক বলেন, ‘দেশের সীমান্তগুলো দিয়ে প্রতিদিন অবৈধভাবে মসলা দেশে ঢুকছে। বিশেষ করে সিলেট, কুমিল্লা, ফেনী এলাকার সীমান্ত দিয়ে জিরা, এলাচ, কিশমিশ, কাজুসহ সব ধরনের মসলা ঢুকছে। এতে খাতুনগঞ্জে মসলা বেচাকেনা বন্ধ হয়ে গেছে। জিরা কেজিতে ২২০-২৫০ টাকা শুল্ক, এলাচে কেজিপ্রতি ৫৫০-৬০০ টাকা শুল্ক হারাচ্ছে সরকার। বৈধ আমদানিকারকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।’
মসলা
খাতুনগঞ্জের গরম মসলা আরেক ব্যবসায়ী মো. বাদশা বলেন, ‘সীমান্ত দিয়ে চোরাই পথে জিরা, এলাচ ঢুকছে। বিশেষ করে ডিউটি দিয়ে আমদানি করা জিরা কস্টিং হচ্ছে কেজি ৫৩০ টাকা, সেই জিরা কিছু সিন্ডিকেট বিক্রি করছে কেজি ৫শ টাকা। আবার এলাচ ডিউটি দিয়ে এলে (আমদানি হলে) প্রতি কেজি কস্টিং হচ্ছে ৪১০০-৪২০০ টাকা। যারা চোরাই পথে আনছে, তারা ওই এলাচ বিক্রি করছে কেজি ৪০০০-৪০৫০ টাকায়। প্রতি কেজি ২শ টাকা কমে বিক্রি করছে অনেকে। এতে বৈধ আমদানিকারকরা মার খাচ্ছে।’ তিনি বলেন, ‘গত এক মাস আগের তুলনায় সব ধরনের মসলার দাম কমেছে। প্রতি কেজি জিরা এক মাস আগে ৫৫০ টাকায় বিক্রি হলেও বর্তমানে বিক্রি হচ্ছে ৫২০-৫৩০ টাকা। একমাস আগে এলএমজি এলাচ ছিল ৩৯০০ টাকা, মঙ্গলবার বিক্রি হয়েছে ৩৭০০ টাকা। আগে লবঙ্গ ছিল ১৩০০ টাকা। এখন বিক্রি হচ্ছে ১২৬০ টাকা। একইভাবে ৪৪০ টাকার দারুচিনি বিক্রি হচ্ছে ৪২০ টাকায়।’ আমাদের দেশের চেয়ে বাজারদর কম থাকলে সীমান্ত দিয়ে সব সময় মসলাজাতীয় পণ্য চোরাই পথে বাংলাদেশে আসে। এবার খাতুনগঞ্জসহ পাইকারি বাজারে চাহিদার চেয়ে জোগান বেশি হওয়ায় মসলার দাম কমেছে। তবে চোরাই পথে পণ্য আসা বন্ধ করতে হবে। বাজারে দাম নিয়ন্ত্রণের পাশাপাশি রাজস্ব ফাঁকি রোধেও প্রশাসনকে পদক্ষেপ নিতে হবে।-ক্যাব চট্টগ্রাম বিভাগীয় সভাপতি এস এম নাজের হোসাইন খাতুনগঞ্জের ইলিয়াছ-বশর মার্কেট মসলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক কাজল পালিত বলেন, ‘সীমান্ত দিয়ে চোরাই পথে মসলা আসার কারণে আমদানিকারকরা লোকসানের শিকার হচ্ছেন। খাতুনগঞ্জের বাজারে মসলা আমদানিকারক ২৫ থেকে ৩০ জন। কোরবানির ঈদ সামনে রেখে মসলাজাতীয় পণ্য আমদানি হয়েছে। কিন্তু বাজারে চোরাই পথে আসা মসলায় সয়লাব হয়ে গেছে। এতে অবৈধ সিন্ডিকেটের কাছে বৈধ ব্যবসা এখন হুমকিতে।’ খাতুনগঞ্জের মসলা ব্যবসায়ী মো. সেকান্দার বলেন, ‘সব সময় চোরাই পথে দেশে মসলা আসতো। তবে আমাদের দেশের চেয়ে সীমান্তের ওপারে মসলার দাম কিছুটা কম। এখন ডিউটি ফাঁকি দিয়ে মসলা দেশে আসছে। আমদানিকারকরা ডিউটি দিয়ে মসলা আনছে, কিন্তু সীমান্ত দিয়ে চোরাই পথে আসা মসলার ডিউটি দিতে হচ্ছে না। যে কারণে এসব মসলা কম দামে বিক্রি করে অনেকে লাভবান হচ্ছে। এতে বৈধ আমদানিকারকদের কিছু ক্ষতি হচ্ছে।’ তিনি বলেন, ‘জিরা ভারতে উৎপাদন হয়। কিন্তু এলাচ, গোলমরিচ, পেস্তা বাদাম তারা আমদানি করে। দাম ভালো পাওয়ায় তারা এসব পণ্য বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে।’ রাষ্ট্রীয় ভোগ্যপণ্য বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য অনুযায়ী, ঢাকার বাজারগুলোতে পাইকারিতে বর্তমানে জিরা বিক্রি হচ্ছে ৫৬০ থেকে ৬৮০ টাকায়। এক মাস আগেও এসব জিরা বিক্রি হয়েছিল ৫৭০ থেকে ৫৮০ টাকায়। বাজারে পাইকারিতে দারুচিনি বিক্রি হচ্ছে ৩৭০-৪০০ টাকা কেজিতে। গত মাসে এসব দারুচিনি বিক্রি হয়েছিল ৩৭০-৪৫০ টাকা। একইভাবে লবঙ্গ বিক্রি হচ্ছে ১২০০-১৩২০ টাকায়। গত মাসে এসব দারুচিনি বিক্রি হয়েছিল ১২৭০-১২৮০ টাকায়। একইভাবে বাজারে পাইকারিতে এবার এলাচ বিক্রি হচ্ছে ৪০০০-৪৮০০ টাকায়। এক মাস আগেও দর একই ছিল। পাইকারিতে গোলমরিচ বিক্রি হচ্ছে ১০২০-১০৬০ টাকায়। গত মাসে এসব গোলমরিচ বিক্রি হয়েছিল ১০৭০-১১৫০ টাকায়। কথা হলে কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) চট্টগ্রাম বিভাগীয় সভাপতি এস এম নাজের হোসাইন বলেন, ‘আমাদের দেশের চেয়ে বাজারদর কম থাকলে সীমান্ত দিয়ে সব সময় মসলাজাতীয় পণ্য চোরাই পথে বাংলাদেশে আসে। এবার খাতুনগঞ্জসহ পাইকারি বাজারে চাহিদার চেয়ে জোগান বেশি হওয়ায় মসলার দাম কমেছে। তবে চোরাই পথে পণ্য আসা বন্ধ করতে হবে। বাজারে দাম নিয়ন্ত্রণের পাশাপাশি রাজস্ব ফাঁকি রোধেও প্রশাসনকে পদক্ষেপ নিতে হবে।’

রিটেলেড নিউজ

অষ্টম শ্রেণির শিক্ষার্থী সুপর্বার সাফল্যের ঝুলিতে ৫৩ পদক

অষ্টম শ্রেণির শিক্ষার্থী সুপর্বার সাফল্যের ঝুলিতে ৫৩ পদক

আমাদের বাংলা ডেস্ক : : চট্টগ্রামের কিশোরী সুপর্বা সুধা বিশ্বাস। ১৩ বছর বয়সী অষ্টম শ্রেণির এই শিক্ষার্থীর ঝুলিতে ইতোমধ্...বিস্তারিত


বাংলাদেশ এডিটরস্ ফোরাম এর উদ্বেগ : বাংলাদেশ এডিটরস্ ফোরাম এর কেন্দ্রীয় প্রেসিডেন্ট মিজানুর রহমান চৌধুরীর বিরুদ্ধে মিথ্যাচার

বাংলাদেশ এডিটরস্ ফোরাম এর উদ্বেগ : বাংলাদেশ এডিটরস্ ফোরাম এর কেন্দ্রীয় প্রেসিডেন্ট মিজানুর রহমান চৌধুরীর বিরুদ্ধে মিথ্যাচার

আমাদের বাংলা ডেস্ক : : বাংলাদেশ এডিটরস্ ফোরাম গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে, সম্প্রতি চট্টগ্রামের একটি দৈনিক পত্রি...বিস্তারিত


নোবিপ্রবি ছাত্রশিবিরের উদ্যোগে জুলাই গণ-অভ্যুত্থান বিষয়ক

নোবিপ্রবি ছাত্রশিবিরের উদ্যোগে জুলাই গণ-অভ্যুত্থান বিষয়ক "জুলাই অনির্বাণ" আলোচনা সভা অনুষ্ঠিত 

আমাদের বাংলা ডেস্ক : : নোবিপ্রবি প্রতিনিধি : জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি ও শহীদদের স্মরণে বাংলাদেশ ইসলাম...বিস্তারিত


হাইকোর্টের রুল জারি: বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কে শুধু পুরুষের শাস্তি কেন অবৈধ নয়?

হাইকোর্টের রুল জারি: বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কে শুধু পুরুষের শাস্তি কেন অবৈধ নয়?

নিজস্ব প্রতিবেদক : বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কের ক্ষেত্রে শুধু পুরুষের শাস্তির বিধান কেন অবৈধ নয়, তা জানতে ...বিস্তারিত


জুলাইয়ের বিচারই অগ্রাধিকার, চলবে গুম-ক্রসফায়ারের মামলাও : চিফ প্রসিকিউটর

জুলাইয়ের বিচারই অগ্রাধিকার, চলবে গুম-ক্রসফায়ারের মামলাও : চিফ প্রসিকিউটর

নিজস্ব প্রতিবেদক : জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলাগুলোর বিচার অগ্রাধিকারের ভিত্তিতে এগোচ্...বিস্তারিত


ক্যাম্পাসগুলোকে আবারও সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করা হচ্ছে : নাহিদ ইসলাম

ক্যাম্পাসগুলোকে আবারও সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করা হচ্ছে : নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেন, ‘শিক্ষা প্রতি...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর