বাংলাদেশ   শুক্রবার, ৭ আগস্ট ২০২৬  

শিরোনাম

বালু উত্তোলনের প্রভাবে চার দশকেও জমিতে ফসল হবে না

সংবাদদাতা, দিনাজপুর    |    ০৩:০৪ পিএম, ২০২১-০৪-২৫

বালু উত্তোলনের প্রভাবে চার দশকেও জমিতে ফসল হবে না

মোরসালীন বাবলা, পার্বতীপুর :: পার্বতীপুর উপজেলায় ভূমিদস্যুদের এবার নজর পড়েছে বালু মহালে । সরকারি খাস জমি নদী থেকে বালু উত্তোলন ও আবাদি জমির মাটি নামমাত্র মূল্যে কিনে খুড়ে নিয়ে যাওয়ার মহাউৎসবে মেতেছে এই চক্র। এস্কেভেটর ড্রেজার ও বোমা মেশিন দিয়ে বালু বা মাটি উত্তোলন নিষেধে হলেও চক্রটি সে নিষেধ মানছে না। এসব যন্ত্র দিয়ে নদীর বালু বা কৃষি জমির টপ সয়েল উত্তোলনের মহাউৎসব দেখার মত কেউ নেই। প্রশাসনকে একাধিকবার বিষয়টি অবহিত করার পরেও আমলে নিচ্ছে না স্থানীয় প্রশাসন এ অভিযোগ ভুক্তভোগীদের। কৃষিজমি থেকে ভিডি মাটি ও বালু উত্তোলনে একের পর এক জমি বিশাল খাতে পরিণত হচ্ছে এসব জমিতে এক সময় ব্যাপক আলু ,বেগুন মরিচ ,সরিষা ,শাক সবজি, গম ভুট্টা চাষ হতো। এই কৃষি জমিগুলো থেকে ভিডি মাটি ও বালু তুলে খাদে পরিণত করায় আগামী চার, পাঁচ দশকে জমিগুলোতে চাষাবাদ হওয়ার সম্ভাবনা নেই কৃষিজমি খনন করে ভিডি মাটি ও বালু উত্তোলন ঠেকাতে না পারলে পার্বতীপুরে একসময় রবি শস্য চাষ করার মতো জমি খুঁজে পাওয়া যাবে না। এদিকে হাবরা ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত ছোট যমুনা নদীর ব্রিজের সন্নিকটে ঘোনার পার নামক স্থানে অবৈধভাবে নদীর বালু ও মাটি উত্তোলন নেতৃত্ব দিচ্ছে একটি সংঘবদ্ধ চক্র। প্রতি রাত ও দিনে শত শত ট্রাক বালু ও মাটি উত্তোলন করে বিক্রি করা হচ্ছে হলে ছোট যমুনা নদীর ঘোনার পার এলাকাটি বিশাল খাদে পরিণত হয়েছে। আগামী বর্ষা মৌসুমে নদীর পাড়ের অনেক কৃষকের জমি ভেঙে খাদে পরবে এ অভিযোগ নদীর পাড়ের জমির মালিকদের। এসব মাটি ও বালু যাচ্ছে রোড এন্ড হাইওয়ের রাস্তায় ,ইট ভাটায়, বাড়ী ঘরের ও সরকারী ঠিকাদারী কাজে। অপরদিকে বেলাইচন্ডী ইউনিয়নের ডেবি ডুবা বিলে বিলে বোমা মেশিন লাগিয়ে মাস খানেক ধরে  এক ইউপি সদস্যের নেত্বতে বালু উত্তোলন ও বিক্রয় চলছে। শত শত ট্রাক কাচা রাস্তা ঘাটে চলাচলের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে গ্রামীন রাস্তাঘাটগুলো ।এতে চলাচলের ভোগান্তি পোহাতে হচ্ছে জনসাধারণকে। এসব বালু ও ভিডি মাটি উত্তোলন কারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সাধারণ মানুষ।
ছোট যমুনা নদী থেকে বালু ও মাটি উত্তোলনের বিষয়ে হাবরা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আনিসুজ্জামান বলেন, ভবানীপুর থেকে কয়লা খনি পর্যন্ত যে রোড এবং হাইওয়ে কাজ হচ্ছে এই রাস্তার কাজ দ্রুত শেষ করার জন্য উপজেলা নির্বাহি অফিসার পরিষদের চেয়ারম্যানের পরামর্শ ও তাদের সম্মতি নিয়ে নদী থেকে বালু উত্তোলন করে ওই রাস্তায় সরবরাহ করার ব্যবস্থা হচ্ছে।
 নদী ও কৃষি জমি থেকে বালু ও মাটি উত্তোলনের বিষয়ে উপজেলা নির্বাহি অফিসার নাসিদ কাওসার রিয়াদ এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার কাছে বিষয়গুলির তথ্য আছে খুব দ্রুতই আমি এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।    

রিটেলেড নিউজ

কামারখন্দে মফিজ উদ্দিন তালুকদার স্মৃতি উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্হাপন করলেন সাবেক এমপি রুমানা মাহমুদ

কামারখন্দে মফিজ উদ্দিন তালুকদার স্মৃতি উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্হাপন করলেন সাবেক এমপি রুমানা মাহমুদ

আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফ : সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার হালুয়া কান্দি মফিজ উদ্দিন তালুকদার স্ম...বিস্তারিত

বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে সিরাজগঞ্জে আন্দোলন সংগ্রাম হয়েছে : এমপি রুমানা মাহমুদ

বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে সিরাজগঞ্জে আন্দোলন সংগ্রাম হয়েছে : এমপি রুমানা মাহমুদ

আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে ...বিস্তারিত

নৌযান শুমারি বিষয়ে রাঙামাটিতে অবহিতকরণ সভা

নৌযান শুমারি বিষয়ে রাঙামাটিতে অবহিতকরণ সভা

মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : ‎সারাদেশের ন্যায় 'নৌযান শুমারি-২০২৬' সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাঙামাটিতে অংশীজনদের নিয়...বিস্তারিত

চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি গণপূর্ত বিভাগের শ্রদ্ধা নিবেদন

চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি গণপূর্ত বিভাগের শ্রদ্ধা নিবেদন

আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত

চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন 

চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন 

আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সরকারি ...বিস্তারিত

চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি সড়ক বিভাগের শ্রদ্ধা নিবেদন

চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি সড়ক বিভাগের শ্রদ্ধা নিবেদন

আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত

সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত

সর্বশেষ খবর