শিরোনাম
চট্টগ্রাম ব্যুরো : | ১০:২৯ পিএম, ২০২৬-০৫-১৩
চট্টগ্রামে ফ্লাইওভার থেকে মরদেহ উদ্ধার, সিসিটিভি ফুটেজে যা দেখা গেল
চট্টগ্রামের সাগরিকা এলাকায় ফ্লাইওভারের রেলিংয়ে ঝুলন্ত অবস্থায় মো. আবু কায়সার (২৭) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে বিএসআরএম ডিপো সংলগ্ন ফ্লাইওভার থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, আবু কায়সার নগরীর আকবর শাহ থানার ফিরোজ শাহ এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন। তিনি বিএসআরএমে নিরাপত্তা প্রহরী হিসেবে কর্মরত ছিলেন। ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিহত কায়সারকে আকবর শাহ থানা ছাত্রলীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক বলে দাবি করা হলেও পুলিশ তার রাজনৈতিক পরিচয়ের সত্যতা পায়নি। ঘটনাস্থল থেকে কিছু দূরে থাকা একটি সিসিটিভি ক্যামেরার অস্পষ্ট ফুটেজে দেখা গেছে, এক যুবক হেঁটে ফ্লাইওভারের এক পাশ থেকে আসছেন। পরে কিছুক্ষণ তিনি রেলিংয়ের পাশে দাঁড়িয়ে ছিলেন। প্রায় তিন থেকে চার মিনিট সেখানে অবস্থান করার পর তাকে রেলিংয়ের ওপর বসে থাকতে দেখা যায়। এরপর তিনি ক্যামেরায় হঠাৎ অদৃশ্য হয়ে পড়েন। চট্টগ্রাম মহানগর পুলিশের পশ্চিম জোনের উপকমিশনার মো. আলমগীর হোসেন বলেন, সিসিটিভি ফুটেজে তাকে একাই ফ্লাইওভারের দিকে যেতে দেখা গেছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। সুরতহাল প্রতিবেদনে মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ মিজানুর রহমান, কুড়িগ্রাম :: সরকারি দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য নির্ধারিত কুড়িগ্রাম জেà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ নাজিম উদ্দীন হাটহাজারী : ৩/১১/২০২৬ খ্রিস্টাব্দ (১৮ই কার্তিক) রোজ মঙ্গলবার বিকাল ৩টায় চট্টগ্রà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : নোবিপ্রবি প্রতিনিধি : নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ম্যানেজমেন্ট ইনফর...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ সদর উপজেলার ৫ নং খোকশাবাড়ী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের পাঁচিল ও...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিয়ে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : শেখ মোঃ এনামুল হক,সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের চন্দ্রকণায় অগ্নিকাণ্ডে ভà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited