বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

যুক্তরাষ্ট্র-নাইজেরিয়ার যৌথ অভিযানে ১৭৫ আইএস জঙ্গি নিহত

আন্তর্জাতিক ডেস্ক :    |    ০১:০৯ পিএম, ২০২৬-০৫-২০

যুক্তরাষ্ট্র-নাইজেরিয়ার যৌথ অভিযানে ১৭৫ আইএস জঙ্গি নিহত

মার্কিন ও নাইজেরীয় বাহিনীর যৌথ বিমান ও স্থল অভিযানে গত ৩ দিনে নাইজেরিয়ায় আন্তর্জাতিক ইসলামি জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) কমপক্ষে ১৭৫ জন সদস্য নিহত হয়েছে। নাইজেরিয়ার প্রতিরক্ষা বাহিনীর বরাতে জানা গেছে এ তথ্য। নাইজেরীয় প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল সামাইলা উবা গত কাল মঙ্গলবার এক বিবৃতিতে বলেছেন, “গত ১৬ মে থেকে ১৯ মে পর্যন্ত ৩ দিনে মার্কিন-নাইজেরীয় যৌথ বাহিনী ১৭৫ জন আইএস জঙ্গিকে নির্মূল করেছে।” আইএস সদস্যদের হত্যার পাশাপাশি নাইজেরিয়ার বিভিন্ন এলাকায় গোষ্ঠীটির বেশ কয়েকটি চেকপয়েন্ট, অস্ত্রাগার, লজিস্টিক কেন্দ্র ধ্বংস  করা হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করেছেন তিনি। ২০১৮-’১৯ সালের দিকে মধ্যপ্রাচ্য থেকে বিতাড়িত হওয়ার পর আফ্রিকায় ঘাঁটি গাড়া শুরু করে আইএস। এই মহাদেশে ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রভিন্স (আইএসডব্লিউিএপি) নামে কাজ করছে গোষ্ঠীটি। সংঘাত পর্যবেক্ষণ ও বিশ্লেষণকারী আন্তর্জাতিক সংস্থা আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডেটা-এর তথ্য অনুসারে, ২০২৬ সালের প্রথম ৩ মাসে আইএসের বৈশ্বিক তৎপরতার ৮৬ শতাংশই ঘটেছে আফ্রিকার বিভিন্ন দেশে। নাইজেরিয়া আইএস কিংবা আইএসডব্লিউএপি-এর অন্যতম গুরুত্বপূর্ণ ঘাঁটি এলাকা। পশ্চিম আফ্রিকার বৃহত্তম এই দেশটিতে অবশ্য গত কয়েক বছর ধরে অপর আন্তর্জাতিক ইসলামি জঙ্গিগোষ্ঠী আল-কায়দা এবং স্থানীয় জঙ্গীগোষ্ঠী বোকো হারামপন্থি সন্ত্রাসীরাও সক্রিয় আছে। এই তিন গোষ্ঠীর সদস্যরা নাইজেরিয়াজুড়ে হত্যা, অপহরণ করে মুক্তিপণ আদায়, লুটপাট, ডাকাতি-সহ সব ধরনের অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট। এই অপরাধীদের নির্মূল করতে বহুবার চেষ্টার পরও ব্যর্থ হয়েছে নাইজেরিয়ার সরকার। চলতি বছরে এ ব্যাপারে নাইজেরিয়া যুক্তরাষ্ট্রের সাহায্য চাইলে ট্রাম্প তাতে রাজি হন এবং গত ফেব্রুয়ারিতে দেশটিতে প্রায় ১০০ মার্কিন সামরিক কর্মকর্তাকে পাঠান। এই কর্মকর্তাদের প্রধান কাজ হলো নাইজেরীয় সেনাবাহিনীকে সামরিক প্রশিক্ষণ প্রদান। তবে বড় অভিযানে তারা নাইজেরীয় সেনাবাহিনীর সঙ্গে অংশও নেন। গত ১৬ মে মার্কিন-নাইজেরীয় যৌথ বাহিনীর অভিযানে নিহত হয়েছেন আবু বিলাল আল-মিনুকি, যিনি আইএসের বৈশ্বিক পর্যায়ের দ্বিতীয় সর্বোচ্চ নেতা বা সেকেন্ড ইন কমান্ড ছিলেন। তার পর ১৭ থেকে ১৯ মে পর্যন্ত যারা নিহত হয়েছেন, তাদের মধ্যে  আইএসের পশ্চিম আফ্রিকা শাখা আইএসডব্লিউএপি-এর অন্যতম শীর্ষ নেতা আবদ-আল ওয়াহাব, আবু মুসা আল-মাঙ্গাউই এবং আল-মিনুকির ঘনিষ্ঠ সহকারী আবু আল মুথান্না আল মুহাজির। মঙ্গলবারের বিবৃতেতে নাইজেরিয়ার প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল সামালিয়া উবা জানিয়েছেন, সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সম্পূর্ণ নির্মূলের আগ পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। সূত্র : রয়টার্স

রিটেলেড নিউজ

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিক...বিস্তারিত


বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত


আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আমাদের বাংলা ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে অভিমত ব্যক্...বিস্তারিত


নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

আমাদের বাংলা ডেস্ক : : শিলচর, ( আসাম) : কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিবেশী রাস্ট্র ভারতের অসম রাজ্যের  ...বিস্তারিত


মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬ দশ...বিস্তারিত


জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছে, বা...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর