বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

মিরসরাই ও ফটিকছড়িতে বজ্রপাতে কোরবানির দুই গরুর মৃত্যু

ষ্টাফ রিপোর্টার :    |    ০৮:২৩ পিএম, ২০২৬-০৫-২৪

মিরসরাই ও ফটিকছড়িতে বজ্রপাতে কোরবানির দুই গরুর মৃত্যু

চট্টগ্রামের মিরসরাই ও ফটিকছড়িতে বজ্রপাতে কোরবানির বাজারে বিক্রির জন্য প্রস্তুত করা দুটি গরুর মৃত্যু হয়েছে। রবিবার (২৪ মে) দুপুরে পৃথক ঘটনায় গরু দুটি মারা যায়। এতে খামারিরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। মিরসরাই উপজেলার মায়ানী ইউনিয়নের পূর্ব মায়ানী তেঁতুলতলা এলাকায় বজ্রপাতে একটি গরু মারা যায়। গরুটির মালিক উপজেলার মঘাদিয়া ইউনিয়নের সরকারটোলা এলাকার জিন্নাত আলী মুহুরী বাড়ির দিদারুল আলম। কোরবানির ঈদকে সামনে রেখে দীর্ঘদিন ধরে গরুটি লালন-পালন করেছিলেন তিনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির অদূরে মাঠে গরুটি বাঁধা ছিল। দুপুরে আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই সেটির মৃত্যু হয়। এর আগে গত শুক্রবার গরুটি বিক্রির জন্য আবুতোরাব বাজারে তোলা হয়েছিল। সেখানে ক্রেতারা ১ লাখ ১০ হাজার টাকা দাম বললেও ১ লাখ ২০ হাজার টাকার আশায় সেটি বিক্রি করেননি দিদারুল আলম।
গরুর মালিক দিদারুল আলম বলেন, অনেক কষ্ট করে কোরবানির জন্য গরুটি মোটাতাজা করেছি। সকালে বাড়ির পাশের মাঠে বেঁধে আসি। দুপুরের পর খবর পাই বজ্রপাতে গরুটি মারা গেছে। গিয়ে চোখের পানি ধরে রাখতে পারিনি। প্রায় ১ লাখ ২০ হাজার টাকার গরুটি মারা যাওয়ায় বড় ক্ষতির মুখে পড়লাম।
এদিকে, একই দিন দুপুরে ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নের চামারদীঘি এলাকার অস্থায়ী গরুর বাজারেও বজ্রপাতে আরেকটি গরুর মৃত্যু হয়।
ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহিম বলেন, ঘটনার সময় আমিও বাজারে উপস্থিত ছিলাম। বিকট শব্দে বজ্রপাত হলে গরুটি ঘটনাস্থলেই মারা যায়। গরুটির মূল্য লক্ষাধিক টাকা বলে ধারণা করা হচ্ছে।
মিরসরাই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাকিরুল ফরিদ বলেন, মায়ানীতে বজ্রপাতে গরু মারা যাওয়ার খবর পেয়েছি। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।

রিটেলেড নিউজ

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত


জুলাইয়ের দুই হত্যা মামলা: অভিযুক্ত হাসিনাসহ ৫৫, অব্যাহতির সুপারিশ ১৬১ জন

জুলাইয়ের দুই হত্যা মামলা: অভিযুক্ত হাসিনাসহ ৫৫, অব্যাহতির সুপারিশ ১৬১ জন

নিজস্ব প্রতিবেদক : জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুই হত্যা মামলায় তদন্ত শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন...বিস্তারিত


গ্রামীণ অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য এনেছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় : দুর্যোগ ও ত্রাণমন্ত্রী

গ্রামীণ অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য এনেছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় : দুর্যোগ ও ত্রাণমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : গ্রামীণ অর্থনীতিতে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় প্রাণচাঞ্চল্য এনেছে বলে মন্তব্য করেছেন দুর্...বিস্তারিত


দাম বেড়েছে সব ধরনের ফিডের, চাপে খামারিরা

দাম বেড়েছে সব ধরনের ফিডের, চাপে খামারিরা

নিজস্ব প্রতিবেদক : দিনাজপুরের বাজারে গবাদি পশু, হাঁস-মুরগি ও মাছের খাবার হিসেবে ব্যবহৃত সব ধরনের ফিডের দাম বেড়েছে। গত...বিস্তারিত


জ্বালানি সংকট বৈশ্বিক পরিস্থিতির কারণে, সরকারের সৃষ্টি নয়: রিজভী

জ্বালানি সংকট বৈশ্বিক পরিস্থিতির কারণে, সরকারের সৃষ্টি নয়: রিজভী

আমাদের বাংলা ডেস্ক : : দেশের চলমান গ্যাস ও জ্বালানি সংকট সরকারের নীতিগত ব্যর্থতার কারণে সৃষ্টি হয়নি বলে দাবি করেছেন বিএ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর