বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

বৃষ্টি উপেক্ষা করে বাস কাউন্টারগুলোতে ঘরমুখো মানুষের ভিড়

নিজস্ব প্রতিবেদক    |    ০৩:৫৬ পিএম, ২০২৬-০৫-২৬

বৃষ্টি উপেক্ষা করে বাস কাউন্টারগুলোতে ঘরমুখো মানুষের ভিড়

বৃষ্টির বাধা উপেক্ষা করে নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের স্রোত যেন থামছেই না। মাঝরাত থেকে ঢাকায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে।
এই বৈরী আবহাওয়া উপেক্ষা করেই বাস কাউন্টারগুলো ভিড় করছে মানুষ। পথের কষ্ট আর অপেক্ষার প্রহর গুনতে হলেও ঘরমুখো মানুষের চোখে-মুখে দেখা যাচ্ছে প্রিয়জনদের কাছে ফেরার আনন্দ।
সোমবার (২৬ মে) রাজধানীর কল্যাণপুর ও গাবতলী বাস কাউন্টার ও টার্মিনাল ঘুরে এমন দৃশ্য দেখা গেছে।
কল্যাণপুর ও গাবতলী এলাকা ঘুরে দেখা যায়, সকাল থেকেই যাত্রীদের চাপ ক্রমাগত বাড়ছে।
বৃষ্টির কারণে ফুটপাথ ও কাউন্টারগুলোর সামনের রাস্তায় পানি জমে যাওয়ায় যাত্রীরা বেশ বিপাকে পড়েছেন। নারী, শিশুসহ সবাই ব্যাগ-লাগেজ হাতে বৃষ্টিতে ভিজেই কাউন্টারের দিকে ছুটছেন।
ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন আরিফুল ইসলাম। তিনি  বলেন, বৃষ্টির কারণে রাস্তায় রিকশা বা সিএনজি পাওয়া কঠিন ছিল, তার ওপর গুনতে হয়েছে বাড়তি ভাড়া। কোনোমতে কাউন্টারে এসে পৌঁছেছি, কিন্তু এখন শুনছি বাস আসতে আরও ঘণ্টাখানেক দেরি হবে। আরিফুল আরও বলেন, কষ্ট হচ্ছে ঠিকই, কিন্তু বাড়ি গিয়ে স্বজনদের মুখ দেখলে সব কষ্ট ভুলে যাব।
বৃষ্টি ও গাবতলীতে বসা পশুর হাটের কারণে ঢাকা-আরিচা মহাসড়ক ও গাবতলী-আমিনবাজার ব্রিজের ওপর যানবাহনের গতি কমে গেছে। ফলে দূরপাল্লার বাসগুলো সঠিক সময়ে ঢাকায় পৌঁছাতে পারছে না। সংশ্লিষ্টরা জানিয়েছেন, এর প্রভাব পড়েছে কাউন্টারগুলোর নির্ধারিত সময়সূচিতে।
বৃষ্টি উপেক্ষা করে বাস কাউন্টারগুলোতে ঘরমুখো মানুষের ভিড়
কল্যাণপুরের শাহ ফতেহ আলী পরিবহনের কাউন্টার মাস্টার হিরু  বলেন, বৃষ্টির কারণে রাস্তায় গাড়ির গতি অনেক কম। এর পাশাপাশি কোরবানির পশুবাহী গাড়ি ঢাকায় প্রবেশ করছে। সাভার ও নবীনগর অংশে হালকা যানজটের কারণে গাড়িগুলো ২০ থেকে ৩০ মিনিট দেরিতে পৌঁছাচ্ছে। তিনি আশঙ্কা প্রকাশ করেন, আজ থেকে বাসের সময়সূচিতে বিপর্যয় দেখা দিতে পারে।
পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, সন্ধ্যার পর যাত্রীদের এই চাপ কয়েকগুণ বেড়ে যেতে পারে। বৃষ্টি অব্যাহত থাকলে রাতের ট্রিপগুলোতে সময়সূচি বিপর্যয়ের আশঙ্কা আরও বাড়ছে।
এদিকে ভিড়ের সুযোগ নিয়ে কিছু লোকাল ও ফিটনেসবিহীন দূরপাল্লার বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেছেন যাত্রীরা। তারা জানান, কাউন্টারে নির্ধারিত মূল্যে টিকিট বিক্রি হলেও কাউন্টারের বাইরে দাঁড়িয়ে থাকা কিছু বাসে ২০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত বাড়তি ভাড়া চাওয়া হচ্ছে।
তবে টার্মিনাল এলাকায় শৃঙ্খলা রক্ষা ও অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তৎপর দেখা গেছে। যাত্রীদের নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থা সচল রাখতে বৃষ্টি উপেক্ষা করেও পুলিশ সদস্যরা সড়কে কাজ করছেন। দায়িত্বরত কর্মকর্তারা জানান, কোনো কাউন্টার বা পরিবহন যদি অতিরিক্ত ভাড়া দাবি করে, তবে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ঝুম বৃষ্টি, কর্দমাক্ত রাস্তা আর বাসের বিলম্ব– সব নেতিবাচক পরিস্থিতিকে হার মানিয়েছে পরিবারের সঙ্গে মিলিত হওয়ার অদম্য ইচ্ছা। সব বাধা উপেক্ষা করে নাড়ির টানে বাড়ি ফেরা কল্যাণপুর ও গাবতলীর এই জনস্রোতই তার প্রমাণ।

রিটেলেড নিউজ

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত


জুলাইয়ের দুই হত্যা মামলা: অভিযুক্ত হাসিনাসহ ৫৫, অব্যাহতির সুপারিশ ১৬১ জন

জুলাইয়ের দুই হত্যা মামলা: অভিযুক্ত হাসিনাসহ ৫৫, অব্যাহতির সুপারিশ ১৬১ জন

নিজস্ব প্রতিবেদক : জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুই হত্যা মামলায় তদন্ত শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন...বিস্তারিত


গ্রামীণ অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য এনেছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় : দুর্যোগ ও ত্রাণমন্ত্রী

গ্রামীণ অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য এনেছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় : দুর্যোগ ও ত্রাণমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : গ্রামীণ অর্থনীতিতে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় প্রাণচাঞ্চল্য এনেছে বলে মন্তব্য করেছেন দুর্...বিস্তারিত


দাম বেড়েছে সব ধরনের ফিডের, চাপে খামারিরা

দাম বেড়েছে সব ধরনের ফিডের, চাপে খামারিরা

নিজস্ব প্রতিবেদক : দিনাজপুরের বাজারে গবাদি পশু, হাঁস-মুরগি ও মাছের খাবার হিসেবে ব্যবহৃত সব ধরনের ফিডের দাম বেড়েছে। গত...বিস্তারিত


জ্বালানি সংকট বৈশ্বিক পরিস্থিতির কারণে, সরকারের সৃষ্টি নয়: রিজভী

জ্বালানি সংকট বৈশ্বিক পরিস্থিতির কারণে, সরকারের সৃষ্টি নয়: রিজভী

আমাদের বাংলা ডেস্ক : : দেশের চলমান গ্যাস ও জ্বালানি সংকট সরকারের নীতিগত ব্যর্থতার কারণে সৃষ্টি হয়নি বলে দাবি করেছেন বিএ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর