শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৪:১৮ পিএম, ২০২৬-০৫-৩১
কোরবানির ঈদের ছুটি শেষে বাস, ট্রেন ও লঞ্চযোগে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। দেশের বিভিন্ন জেলা থেকে আসা যাত্রীদের ভিড় দেখা গেছে সায়েদাবাদ, গাবতলী ও মহাখালী বাস টার্মিনাল, কমলাপুর রেলওয়ে স্টেশন ও সদরঘাট লঞ্চ টার্মিনালে।
রোববার (৩১ মে) সকাল থেকে রাজধানীর প্রবেশপথগুলোতে ফিরতি যাত্রীদের চাপ লক্ষ করা যায়। পরিবার-পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি শেষে কর্মস্থলে যোগ দিতে ঢাকায় ফেরা মানুষকে বাস, ট্রেন ও লঞ্চ থেকে নেমে গন্তব্যে পৌঁছাতে রিকশা, সিএনজি ও বাস ব্যবহার করতে দেখা গেছে।
দেশের উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল ও পূর্বাঞ্চলের বিভিন্ন জেলা থেকে ঢাকায় ফেরা কর্মজীবীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ভোগান্তি এড়িয়ে কর্মস্থলে যোগ দিতে আগেভাগেই ঢাকায় ফিরেছেন তারা।
জামালপুর থেকে আসা আরিফুল ইসলাম বলেন, ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করি।
ঈদের ছুটিতে পরিবারের সদস্যদের সঙ্গে গ্রামের বাড়িতে সময় কাটিয়েছি। কোরবানি দিয়েছি, আত্মীয়-স্বজনদের সঙ্গে দেখা করেছি।
কাল থেকে অফিস শুরু হবে, তাই আজই ঢাকায় ফিরে এলাম।
সায়েদাবাদ বাস টার্মিনালে নোয়াখালী থেকে আসা আব্দুর রহিম বলেন, ঢাকায় একটি মার্কেটে চাকরি করি। দু’এক দিনের মধ্যেই দোকান খুলবে। তাই আগেভাগে চলে এসেছি। পরে আরও বেশি ভিড় হওয়ার সম্ভাবনা রয়েছে। যাত্রীদের চাপ বাড়ার আগেই পরিবারের সদস্যদের নিয়ে ঢাকায় চলে এসেছি।
ফিরতি যাত্রীর সংখ্যা বাড়ায় রাজধানীর সড়কেও যানবাহনের উপস্থিতি বেড়েছে। তাছাড়া নগরীতে কর্মচাঞ্চল্যও ফিরতে শুরু করেছে। যদিও এখনও অনেক এলাকায় ঈদের ছুটির আমেজ বিরাজ করছে, তবে কর্মজীবী মানুষের ফেরার কারণে রাজধানী ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে।
সংশ্লিষ্টরা বলছেন, আগামী দু’এক দিনের মধ্যে আরও বেশিসংখ্যক মানুষ রাজধানীতে ফিরে আসবেন। ফলে যানবাহনের চাপ ও নগরীর কর্মব্যস্ততাও ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ মিজানুর রহমান, কুড়িগ্রাম :: সরকারি দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য নির্ধারিত কুড়িগ্রাম জেà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ নাজিম উদ্দীন হাটহাজারী : ৩/১১/২০২৬ খ্রিস্টাব্দ (১৮ই কার্তিক) রোজ মঙ্গলবার বিকাল ৩টায় চট্টগ্রà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : নোবিপ্রবি প্রতিনিধি : নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ম্যানেজমেন্ট ইনফর...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ সদর উপজেলার ৫ নং খোকশাবাড়ী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের পাঁচিল ও...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিয়ে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : শেখ মোঃ এনামুল হক,সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের চন্দ্রকণায় অগ্নিকাণ্ডে ভà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited