বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

গাইবান্ধায় ফাঁসিতলা হাটে অতিরিক্ত খাজনা আদায়ে কাঁচামাল ব্যবসায়ীদের ধর্মঘট ও সংবাদ সম্মেলন

সংবাদদাতা, গাইবান্ধা ::    |    ০৭:০১ পিএম, ২০২১-০৫-০২

গাইবান্ধায় ফাঁসিতলা হাটে অতিরিক্ত খাজনা আদায়ে কাঁচামাল ব্যবসায়ীদের ধর্মঘট ও সংবাদ সম্মেলন

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের ঐতিহ্যবাহী ফাঁসিতলা হাটে ইজারাদার কর্তৃক অতিরিক্ত খাজনা আদায়ের প্রতিবাদে কাঁচামাল ব্যবসায়ীদের ধর্মঘট ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৩০  এপ্রিল শুক্রবার বিকালে গোবিন্দগঞ্জ সাংবাদিক এসোসিয়েশন কার্যালয়ে ফাঁসিতলা কাঁচামাল ব্যবসায়ী সমিতি’র সহ সভাপতি রুবেল মোল্লা লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি এ সময় তার বক্তব্যে বলেন, ফাঁসিতলা হাট-বাজার ইজারাদার আযম সরকার বিগত কয়েক বৎসর যাবৎ এ হাটের ইজারা নিচ্ছেন। হাটটি সপ্তাহে সোমবার ও শুক্রবার দু’দিন বসে। এ ছাড়া বাজার প্রতিদিন বসে। শুরু থেকেই হাট ইজারাদার ব্যবসায়ীদের উপর অতিরিক্ত খাজনা আদায় করছে। তাদের দেয়া নির্ধারিত খাজনা দিতে না চাইলে ইজারাদারের লোকজন বিভিন্ন ভয়ভীতি ও জীবন নাশের হুমকি দেয়। নিরুপায় হয়ে তাদের নির্ধারিত খাজনা দিতে হয় ব্যবসায়ীদের। প্রতি বৎসরের ন্যায় এবারও ফাঁসিতলা হাট আযম সরকার ইজারা নিয়েছে। তাই নতুন ভাবে আরো খাজনা বৃদ্ধি করে ১লা বৈশাখ থেকে  ব্যবসায়ীদের হাট বারে ৮০ টাকা খাজনা নির্ধারণ করে আর বাজারের দিন ২০ টাকা খাজনা আদায় করছে। বৈশাখের ১৫ দিন যেতে না যেতেই ৮০ থেকে আবারও খাজনা বাড়িয়ে ১২০ টাকা খাজনা নির্ধারণ করে বস্তি ব্যবসায়ীদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। ইজারাদারের অতিরিক্ত খাজনা দিতে অস্বীকার করলে ইজারাদারের প্রতিনিধি ছানোয়ার ও বাদশা এসব ব্যবসায়ীদের উপর হুমকি অব্যাহত  রেখেছে। তাই সকল কাঁচামাল বস্তি ব্যবসায়ীরা আজ ব্যবসা বন্ধ করে ধর্মঘট পালন করতে বাধ্য হয়েছে। এই সংবাদ সম্মেলনো মাধ্যমে জুলুমবাজ হাট ইজারাদারের হাত থেকে ব্যবসায়ীদের মুক্ত করে সরকারী চার্ট অনুযায়ী খাজনা নির্ধারণ করে দিতে উপজেলা ও জেলা প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছে সকল ব্যবসায়ীরা। এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কাঁচামাল ব্যবসায়ীদের মধ্যে সবুজ, শাহিন, ফারুক, সেকেন্দার, সালজার, তোজাম, শফিউল, জাইদুল, জিল্লুর, শাহিনুর, ছয়ফুল, আছালত, রাসেদ, জালাল, হারুন, রঞ্জু, ছয়ফুল, রাজ্জাক, খায়রুল, ছালাম, দুলু সহ সকল ব্যবসায়ীগণ। উল্লেখ্য, সারাদেশের ন্যায় গাইবান্ধা জেলা জুড়ে করোনা কালে ব্যবসার অবস্থা মন্দা চললে হঠাৎ করে ছোট বড় হাট বাজার গুলোতে ইজারাদাররা ইচ্ছা মতো নিয়মনীতি তোয়াক্কা না করে খাজনা বাড়িয়ে আদায় কার্যক্রম অব্যহত রেখেছে বলে ব্যবসায়ি সূত্রে জানা যায়। এক্ষেত্রে জেলা জুড়ে ছোট বড় হাটবাজার গুলোতে টোল বোড বা খাজনা বোড বাধ্যতা মূলক করাসহ যথাযথ ভাবে তদারকির জন্য সংশ্লিষ্টদের নিকট প্রয়োজনীয় হস্তক্ষেপ কামনা করেন সচেতন মহল।

রিটেলেড নিউজ

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত


মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত


পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত


ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :  ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত


পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত


আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর