শিরোনাম
স্পোর্টস ডেস্ক : | ০৪:৫৫ পিএম, ২০২৬-০৬-০২
নেপালের বিপক্ষে হাই-ভোল্টেজ সেমিফাইনালের ঠিক আগে বড় ধাক্কা খেল বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। দলের নির্ভরযোগ্য অভিজ্ঞ ডিফেন্ডার শিউলি আজিমের মায়ের আকস্মিক মৃত্যুতে পুরো দলের ওপর নেমে এসেছে গভীর শোকের ছায়া।
শিউলির এই কঠিন সময়ে আজ মঙ্গলবারের অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুশীলন সেশনটি বাতিল করতে বাধ্য হয়েছে টিম ম্যানেজমেন্ট।
ভারতের গোয়ায় টুর্নামেন্টের গ্রুপ পর্বের কঠিন বাধা পেরিয়ে সেমিফাইনালে পা রাখা বাংলাদেশ দল যখন নিজেদের চূড়ান্ত প্রস্তুতিতে ব্যস্ত, ঠিক তখনই আজ ভোর ৪টায় (বাংলাদেশ সময়) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শিউলির মা বাসনা আজিম।
তিনি দীর্ঘদিন ধরে কিডনি রোগ ও বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারতের কাছে হেরে মানসিকভাবে কিছুটা পিছিয়ে ছিল লাল-সবুজের প্রতিনিধিরা।
নেপালের বিপক্ষে সেমিফাইনালের আগে নিজেদের গুছিয়ে নিতে গোয়ার ব্যাম্বোলিম অ্যাথলেটিক স্টেডিয়ামে সকাল ৭টা থেকে দলের অনূশীলন করার কথা ছিল। সেজন্য ভোরবেলা ঘুম থেকে উঠে হালকা নাশতা করার জন্য টিম হোটেলের ডাইনিং রুমে জড়ো হয়েছিলেন ফুটবলাররা।
ঠিক তখনই শিউলি আজিমের মায়ের মৃত্যুর খবরটি টিম হোটেলে এসে পৌঁছায়। মুহূর্তের মধ্যে পুরো ডাইনিং হলের কোলাহল নিস্তব্ধতায় রূপ নেয়। সতীর্থের এমন বড় বেদনার দিনে নিজেদের ধরে রাখতে পারেননি দলের বাকি ফুটবলাররাও। শিউলির পাশে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়েন দলের সব খেলোয়াড়।
খেলোয়াড়দের এমন চরম মানসিক বিপর্যয় এবং শোকাকুল পরিবেশ বিবেচনা করে মাঠে রওনা দেওয়ার মাত্র আধা ঘণ্টা আগে আজকের পুরো অনুশীলন সেশনটি বাতিল করার সিদ্ধান্ত নেয় টিম ম্যানেজমেন্ট।
দলের নির্ভরযোগ্য ডিফেন্ডারের এই অপূরণীয় ক্ষতিতে আপাতত বাংলাদেশের সমস্ত ফুটবলীয় কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। গুরুত্বপূর্ণ সেমিফাইনালের আগে মাঠের রণকৌশল সাজানোর চেয়ে এখন সতীর্থের পাশে থেকে তাকে মানসিক সমর্থন দেওয়াটাই বড় হয়ে উঠেছে পুরো বাংলাদেশ শিবিরের কাছে।
স্পোর্টস ডেস্ক : : বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবু...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপ এখন শেষ আটের লড়াইয়ে। ট্রফির পাশাপাশি সমান উত্তেজনা তৈরি হয়েছে গোল্ডেন বুট নিয়েও। ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়ের দুই দিনের মধ্যেই কোচ রবার্তো মার্তিনেজের সঙ্গে পথচলার ইতি টানল ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল সামনে রেখে বড় দুশ্চিন্তায় শেষ আটে ওঠা দলগুলো। কেননা সেমিফাইনাল...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মাঠে নামছে মরক্কো। তবে ফ্রান্সের বিপক্ষে ম...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ফিফা বিশ্বকাপে প্যারাগুয়ের বিপক্ষে পাওয়া হলুদ কার্ড বাতিলের জন্য ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ)...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited