বাংলাদেশ   বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬  

শিরোনাম

পাহাড়ে বড়ুয়া জনগোষ্ঠীর উন্নয়নে বিশেষ বাজেট বরাদ্দের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন

রাঙামাটি প্রতিনিধি :    |    ০৮:৩১ পিএম, ২০২৬-০৬-০৩

পাহাড়ে বড়ুয়া জনগোষ্ঠীর উন্নয়নে বিশেষ বাজেট বরাদ্দের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন

পার্বত্য চট্টগ্রামে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক অগ্রগতির লক্ষ্যে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ জুন) সকাল ১১টায় রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে রাঙামাটি-চট্টগ্রাম সড়কের পাশে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন, রাঙামাটি পার্বত্য জেলা কমিটির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার বুলবুল চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে অংশগ্রহণকারীরা “বড়ুয়া জনগোষ্ঠীর প্রতি বৈষম্যের অবসান চাই” স্লোগানে মুখরিত হয়ে তাদের ন্যায্য দাবির প্রতি সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা অজিতানন্দ মহাথেরো, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাঙামাটি জেলা সাধারণ সম্পাদক জুঁই চাকমা, রাঙামাটি জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট শাহ্ আলম এবং সংগঠনের সহ-সভাপতি রবি বড়ুয়া। বক্তারা বলেন, পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠী দীর্ঘদিন ধরে বিভিন্ন ক্ষেত্রে অবহেলা ও বৈষম্যের শিকার হয়ে আসছে। তাদের আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত করতে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও নৃ-গোষ্ঠী বিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর দপ্তরের মাধ্যমে পৃথক বাজেট বরাদ্দ প্রদান সময়ের দাবি। একই সঙ্গে বড়ুয়া জনগোষ্ঠীকে অনগ্রসর ও পিছিয়ে পড়া জনগোষ্ঠী হিসেবে বিবেচনা করে তাদের জন্য বিশেষ উন্নয়ন কর্মসূচি গ্রহণের আহ্বান জানান তারা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক অপু বড়ুয়া। মানববন্ধন শেষে রাঙামাটি জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। জেলা প্রশাসক নাজমা আশরাফী স্মারকলিপিটি গ্রহণ করেন। এসময় সংগঠনের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ, বিভিন্ন উপজেলা ও পৌর কমিটির প্রতিনিধি এবং স্থানীয় বড়ুয়া সম্প্রদায়ের সদস্যরা উপস্থিত ছিলেন। বড়ুয়া নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, আসন্ন জাতীয় বাজেটে তাদের দাবির প্রতিফলন ঘটলে পার্বত্য অঞ্চলের বড়ুয়া জনগোষ্ঠীর শিক্ষা, সংস্কৃতি, কর্মসংস্থান ও সামগ্রিক জীবনমান উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

রিটেলেড নিউজ

ভালুকায় গ্রামীণ অবকাঠামো নির্মাণ অনুমোদন

ভালুকায় গ্রামীণ অবকাঠামো নির্মাণ অনুমোদন

আমাদের বাংলা ডেস্ক : : মাহমুদুর রহমান মাসুদ, ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় 'ময়মনসিংহ জেলার গ্রামীণ অবকাঠামো...বিস্তারিত

স্বৈরাচার পতন দিবসের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ভালুকায় বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

স্বৈরাচার পতন দিবসের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ভালুকায় বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আমাদের বাংলা ডেস্ক : : মাহমুদুর রহমান মাসুদ, ভালুকা প্রতিনিধি: ৫ আগস্ট স্বৈরাচার পতন দিবসের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন ...বিস্তারিত

রাঙামাটি কেন্দ্রীয় কবরস্থানে জায়গা সংকট, সম্প্রসারণ ও রিটেইনিং ওয়াল নির্মাণের প্রস্তাব

রাঙামাটি কেন্দ্রীয় কবরস্থানে জায়গা সংকট, সম্প্রসারণ ও রিটেইনিং ওয়াল নির্মাণের প্রস্তাব

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির কেন্দ্রীয় কবরস্থানে জায়গা সংকটের অভিযোগ, সম্প্রসারণ ও রিটেইনিং ওয়াল নির্মাণের প্রস্ত...বিস্তারিত

সিরাজগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে দ্বীনী শিক্ষার্থী ও আলেম ওলামার ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

সিরাজগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে দ্বীনী শিক্ষার্থী ও আলেম ওলামার ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো : সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জের উদ্যোগে  জুলাই গণঅ...বিস্তারিত

গ্রামীণ জনপদের সমস্যা সমাধানে ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান। 

গ্রামীণ জনপদের সমস্যা সমাধানে ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান। 

আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি :​ রাজশাহীতে গণমাধ্যমকর্মীদের সাথে সুশীল সমাজের প্রতিনিধিদের সম্পৃক্ততা বৃদ...বিস্তারিত

কুড়িগ্রামের নুনখাওয়ায় চরকাইগিরাই দারুন নাজাত নূরানী ও হাফিজিয়া মাদ্রাসার শিক্ষা ও হিফজ কার্যক্রমে সাফল্য

কুড়িগ্রামের নুনখাওয়ায় চরকাইগিরাই দারুন নাজাত নূরানী ও হাফিজিয়া মাদ্রাসার শিক্ষা ও হিফজ কার্যক্রমে সাফল্য

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া ইউনিয়নের চরকাটগিরাই এলাকায় অবস্থ...বিস্তারিত

সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত

সর্বশেষ খবর