শিরোনাম
রাঙ্গামাটি প্রতিনিধি : | ০৬:৩৩ পিএম, ২০২৬-০৬-০৮
রাঙামাটিতে মাদক, জুয়া, কিশোর গ্যাং ও ডেভিল হান্ট অভিযানে আওয়ামীলীগ এবং যুবলীগ সহ ১৮জনকে আটক করেছে পুলিশ।
রোববার (৭ জুন) রাতে শহরের রিজার্ভ বাজার ও বনরুপা সহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে রয়েছে রাঙামাটি পৌরসভার ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নরেশ মজুমদার, ১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি জসিম উদ্দিন ও সাধারণ সম্পাদক বাবু ত্রিপুরা। এছাড়াও কয়েকজনের বিরুদ্ধে মাদক, জুয়া, কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততা এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকা-ে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
এবিষয়ে রাঙামাটির কোতয়ালী থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. জসিম উদ্দিন জানায়, মাননীয় পুলিশ সুপার মহাদয়ের নির্দেশনা মোতাবেক আজকে আমরা বিশেষ অভিযান পরিচালনা করেছি। এ অভিযানে বিভিন্ন ক্যাটাগরির ১৮জন আপরাধীকে গ্রেফতার করেছি। তাদের মধ্যে ডেভিল হান্টের অপরাধী রয়েছে। এছাড়াও মাদক, জুয়া ও কিশোর গ্যাং অপরাধে জড়িত এমন অপরাধী রয়েছে।
তিনি আরো জানান, আমাদের এ অভিযান অব্যাহত রয়েছে। অভিযান শেষে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের কে আদালতে প্রেরণ করা হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফ : সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার হালুয়া কান্দি মফিজ উদ্দিন তালুকদার স্ম...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে ...বিস্তারিত
মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : সারাদেশের ন্যায় 'নৌযান শুমারি-২০২৬' সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাঙামাটিতে অংশীজনদের নিয়...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সরকারি ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited