শিরোনাম
বিনোদন ডেস্ক : | ০২:৪৭ পিএম, ২০২৬-০৬-১০
দ্বিতীয়বারের মতো মা হতে চলেছেন বলিউড জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। কয়েক মাস আগে দ্বিতীয় সন্তানের আগমনের খবর জানিয়েছিলেন তিনি ও তার স্বামী অভিনেতা রণবীর সিং। সেই ঘোষণার পর এবার প্রথমবারের মতো জনসমক্ষে দেখা গেল অন্তঃসত্ত্বা দীপিকাকে। সেখানেই ভক্তদের নজর কাড়ল তার বেবিবাম্প। হিন্দুস্তান টাইমস-এর প্রতিবেদন থেকে জানা যায়, সোমবার (৮ জুন) সন্ধ্যায় নিজেদের নতুন বাড়ির বারান্দায় একসঙ্গে দেখা যায় দীপিকা ও রণবীরকে। সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে সাদা রঙের কো-অর্ড পোশাকে দীপিকাকে দেখা যায়। তার পাশে দাঁড়িয়ে ছিলেন রণবীর সিং। লাল টি-শার্ট, কালো প্যান্ট ও ক্যাপে স্বাভাবিক লুকে ধরা দেন অভিনেতা। ছবিগুলো প্রকাশ্যে আসতেই ভক্তদের মধ্যে শুরু হয় আলোচনা। অনেকের মন্তব্য, মাতৃত্বের বিশেষ উজ্জ্বলতা এখন দীপিকার মুখে স্পষ্ট। কেউ লেখেন, ‘বেবিবাম্পটি দারুণ লাগছে।’ আবার কেউ তাদের নতুন অতিথির অপেক্ষার কথা জানিয়েছেন। চলতি বছরের শুরুতে সামাজিকমাধ্যমে এক যৌথ পোস্টে দ্বিতীয় সন্তানের খবর জানান দীপিকা ও রণবীর। পোস্টে দেখা যায়, তাদের মেয়ে দুয়া একটি প্রেগন্যান্সি টেস্ট কিট হাতে ধরে আছে। কিটটিতে ইতিবাচক ফলাফলের দুটি গোলাপি দাগ দেখা যায়। ছবিতে দুয়ার হাত আলতো করে ধরে ছিলেন দীপিকা ও রণবীর। ক্যাপশনে বিশেষ কোনও বার্তা না দিয়ে শুধু একটি ‘ইভিল আই’ ইমোজি ব্যবহার করেছিলেন অভিনেত্রী। প্রসঙ্গত, ২০১৮ সালে ইতালিতে বিয়ে করেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। ২০২৪ সালের সেপ্টেম্বরে জন্ম নেয় তাদের প্রথম সন্তান দুয়া। জন্মের পর কয়েক মাস মেয়েকে জনসমক্ষে আনেননি এই তারকা দম্পতি। পরে ২০২৫ সালের দীপাবলিতে মেয়ের পরিচয় ভক্তদের সঙ্গে শেয়ার করে নেন তারা।
বিনোদন ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে সুপার বোলের আদলে হাফটাইম শো। আ...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : বলিউড বাদশাহ শাহরুখ খানকে দীর্ঘ তিন বছর পর আবার শীতের মৌসুমে বড়পর্দায় দেখা যাবে 'কিং' সিনেমার ম...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : আগামী ১৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে বসবে ৭৮তম প্রাইমটাইম এমি অ্য...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। সম্প্রতি এই অভিনেত্রীকে নিয়ে ফের পুরোনো গুঞ্জন চাউর হয়...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : বুধবার (৮ জুলাই) জীবনের ৫৪ বছরে পা দিলেন সৌরভ গাঙ্গুলি। নিজের বিশেষ দিনেই এলো বিশেষ চমক। এই ক্রিকে...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত অভিনেতা আমির খান গেল ৬ জুলাই গৌরী স্প্র্যাটকে বিয়ে করেছ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited