বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

সড়কে দুর্ঘটনা রোধে ঢাকায় 'সেবক সংগঠনের উদ্যোগে“ শিশুদের প্রশিক্ষণ কর্মশালা

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৪:৫৫ পিএম, ২০২৬-০৬-১৬

সড়কে দুর্ঘটনা রোধে ঢাকায় 'সেবক সংগঠনের উদ্যোগে“ শিশুদের প্রশিক্ষণ কর্মশালা

আব্দুল হালিম সরদার  : সড়ক দুর্ঘটনামুক্ত বাংলাদেশ গড়ায় জনসচেতনতা সৃষ্টির  লক্ষ্যে রাজধানী ঢাকার  সামাজিক সংগঠন *সেবক*-এর উদ্দোগে শিশুদের প্রশিক্ষণ জুনিয়র রোড সেফটি স্কুল প্রোগ্রাম” শুরু হয়েছে।   আজ  রবিবার (১৪জুন) সকাল ১০টায় উত্তরার ডন বস্কো স্কুল অ্যান্ড কলেজে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন সংগঠনটির নেতারা।
এতে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত সেবক সংগঠনের  সিনিয়র উপদেষ্টা ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের সদস্য ড. জাহিদ আহমেদ চৌধুরী বিপুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডন বস্কো স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ লস্কর নাহার, সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ নুর আলম, অনুষ্ঠানের  সভাপতিত্ব করেন সেবক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি খান মোঃ বাবুল।
অনুষ্ঠানে  কোমলমতি শিশুদের রোড সেফটি বিষয়ক প্রশিক্ষণ  পরিচালনা করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রশিক্ষক কাজী আতাহিয়া। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে  ড. জাহিদ আহমেদ চৌধুরী বিপুল বলেন, “দেশ ও মানুষের কল্যাণে সড়ক দুর্ঘটনামুক্ত বাংলাদেশ গড়তে সেবক সংগঠন গত ৮ বছরে ৮০০০ হাজারেরও বেশি মোটরগাড়ি চালককে বিনামূল্যে ডিফেন্সিভ ড্রাইভিং প্রশিক্ষণ দিয়েছে। সেই অভিজ্ঞতার আলোকে বলছি, কোমলমতি শিশুদের ছোটবেলা থেকেই রোড সেফটি বিষয়ে সচেতন করা অত্যন্ত জরুরি। আজকের এই শিশুরাই আগামী দিনে গাড়ির মালিক, যাত্রী অথবা চালক হবে। এখন থেকেই যদি তাদের সড়ক ও যানবাহন ব্যবহারের নিয়ম-কানুন শেখানো যায়, তাহলে আগামীর বাংলাদেশ হবে নিরাপদ ও সড়ক দুর্ঘটনামুক্ত হবে ”
অধ্যক্ষ লস্কর নাহার বলেন, “সেবক সংগঠন নিজস্ব অর্থায়নে যে মহৎ উদ্যোগ নিয়েছে, আমি এবং আমার স্কুলের পক্ষ থেকে সাধুবাদ জানাই। এ ধরনের প্রোগ্রাম বাংলাদেশের প্রতিটি সরকারি-বেসরকারি স্কুলে প্রয়োজন। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ফলপ্রসূ প্রোগ্রাম।  সেবক একটি সামাজিক সংগঠন হিসেবে দেশ ও মানুষের কল্যাণের কাজ করাই আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য। সরকার ও দেশের সকল স্তরের মানুষ এগিয়ে এলে সড়ক দুর্ঘটনা কমানো কেবল সময়ের ব্যাপার বলে উল্লেখ করেন সাধারণ সম্পাদক নুর আলম।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি খান মোঃ বাবুল বলেন, “এটি একটি পাইলট প্রকল্প। আমরা এই প্রকল্পের মাধ্যমে ৫০টি স্কুলে প্রোগ্রাম করব। সরকারের পক্ষ থেকে সহযোগিতা পেলে রোড সেফটি শিক্ষা কার্যক্রম বাংলাদেশের প্রতিটি স্কুল এবং প্রতিটি শিশুর কাছে পৌঁছে দেওয়া সম্ভব। সেবকের মডিউল দ্বারা কোমলমতি শিশুদের রোড সেফটি শিক্ষা প্রদান করতে পারলে সড়ক দুর্ঘটনার হার অনেকটা কমে যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

রিটেলেড নিউজ

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত


পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত


ড্রোনে অপরাধী, ক্যাম্পাসে ইয়াবা: নতুন চ্যালেঞ্জের মুখে পুলিশ

ড্রোনে অপরাধী, ক্যাম্পাসে ইয়াবা: নতুন চ্যালেঞ্জের মুখে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত


বিরোধীদলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী

বিরোধীদলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী

আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর