শিরোনাম
চট্টগ্রাম ব্যুরো : | ০৭:১৬ পিএম, ২০২৬-০৬-১৭
জুলাই বিপ্লবের সম্মুখ সারির বিপ্লবী দাবি করা চট্টগ্রাম মহানগরীর মেয়র ডাক্তার শাহাদাত হোসেনের নিরাপত্তা হেফাজতে রয়েছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চট্টগ্রাম কলেজ শাখার বিলুপ্ত কমিটির সহ সভাপতি শরফুল ইসলাম মাহি। নগরে গুঞ্জন রয়েছে, মাহির মতো আওয়ামী লীগের অনেক নেতাকর্মী নিরাপত্তা ও আশ্রয়ের দায়িত্ব নিয়েছেন এই মেয়র।
জানা যায়, মাহি চট্টগ্রামের সাতকানিয়া থানার দক্ষিন চরথী গ্রামের হাজী নুর আহমেদ বাড়ির সিরাজুল ইসলামের ছেলে। ছাত্র জীবন থেকে আওয়ামী রাজনীতির সাথে জড়িত ছিল। ২০২৩ সালের জানুয়ারী মাসে সিটি কর্পোরেশনের (চসিক) ম্যালেরিয়া ও মশক নিধন কর্মকর্তা হিসাবে নিয়োগ পেয়েছিলেন শরফুল ইসলাম মাহি। বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে নগরীর কোতোয়ালীতে ছাত্র–জনতার ওপর হামলা ও হত্যা চেষ্টার অভিযোগে গত ২৩ সেপ্টেম্বর ২০২৫ একটি মামলা দায়ের হয়। গত ২২শে অক্টেবর২০২৫ তারিখে নগরীর টাইগারপাস এলাকা থেকে নগর গোয়েন্দা পুলিশের একটি টিম মাহিকে আটক করেছিল।
সুত্রে আরো জানা যায়, মাহি চট্টগ্রাম কলেজ শাখা ছাত্রলীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। সিটি কর্পোরেশনে চাকরিতে যুক্ত হওয়ার পর থেকেই তাকে নিয়ে ছাত্রলীগের পদে রাখা নিয়ে বিতর্ক তৈরি হয়। সরকারি কর্মচারী চাকরি বিধিমালা অনুযায়ী কোনো কর্মচারী রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত থাকতে পারেন না। মামলায় জামিনে আসার পর সম্প্রতি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের একটি বৈঠকে মেয়র ডাক্তার শাহাদাতের পাশে মাহিকে দেখে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। এই নিয়ে নগরের সাধারণ নাগরিকদের মাঝে মেয়রের দোসর সহযোগিতা নিয়ে তীব্র চাঞ্চল্য শুরু হয়েছে।
নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ঘোষণা নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সরকারের সমন্বয়হীনতার ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুই হত্যা মামলায় তদন্ত শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited