শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৬:৩৬ পিএম, ২০২৬-০৬-১৮
গাইবান্ধা প্রতিনিধি :
যুব উন্নয়ন, জেন্ডার সমতা, সামাজিক অন্তর্ভুক্তি এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বয় জোরদারের লক্ষ্যে বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধা শহরের দেশি ভোজের কনফারেন্স রুমে ‘নেটওয়ার্কিং সভা’ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সংগঠন আলোর ধারা পাঠশালা- অপরাজেয় তারুণ্যের উদ্যোগে এ সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, এনজিও প্রতিনিধি, অভিভাবক ও স্থানীয় কমিউনিটি লিডাররা অংশ নেন। শুরুতেই অংশগ্রহণকারীদের পরিচয় পর্ব শেষে ইউনিট ম্যানেজার মো. এনামুল হক স্বাগত বক্তব্য দেন।
সভায় বক্তব্য দেন প্রধান অতিথি জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. ইমাম হাসিম, বিশেষ অতিথি জেলা শিক্ষা অফিসার মো. আতাউর রহমান, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. খাদেমুল ইসলাম, জেলা পরিবার পরিকল্পনা অফিসের সহকারী পরিচালক মোছা. মাহবুবা খাতুন, জেলা তথ্য অফিসার মো. ইসতিয়াক আহমেদ আবির প্রমুখ। সভা পরিচালনা করেন মেন্টর জিহানুল হক জোহা।
সভায় আলোর ধারা পাঠশালার ইয়ুথ অফিসার মো. তাজবিউল ইসলাম তুর্য প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। এরপর প্রকল্প কর্মকর্তা মোছা. আসফিয়া খাতুন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে প্রকল্পের বিভিন্ন কার্যক্রম, অর্জন, অংশগ্রহণকারীভিত্তিক উদ্যোগ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা উপস্থাপন করেন।
বক্তারা বলেন, টেকসই যুব উন্নয়ন নিশ্চিত করতে সরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, বেসরকারি সংস্থা এবং স্থানীয় কমিউনিটির মধ্যে সমন্বিত উদ্যোগ ও অংশীদারত্ব আরও জোরদার করা প্রয়োজন। তাঁরা কিশোর-কিশোরী ও তরুণদের দক্ষতা উন্নয়ন, জেন্ডার সংবেদনশীলতা, নেতৃত্ব বিকাশ এবং নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক সামাজিক পরিবেশ গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
মতবিনিময় পর্বে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, এনজিও প্রতিনিধি, অভিভাবক ও কমিউনিটি লিডাররা অংশ নিয়ে প্রকল্পের কার্যক্রম নিয়ে মতামত ও সুপারিশ তুলে ধরেন। তাঁরা স্থানীয় পর্যায়ে সমন্বয় বৃদ্ধি, সচেতনতামূলক কার্যক্রম সম্প্রসারণ এবং তরুণদের অংশগ্রহণমূলক উদ্যোগ আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ মিজানুর রহমান, কুড়িগ্রাম :: সরকারি দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য নির্ধারিত কুড়িগ্রাম জেà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ নাজিম উদ্দীন হাটহাজারী : ৩/১১/২০২৬ খ্রিস্টাব্দ (১৮ই কার্তিক) রোজ মঙ্গলবার বিকাল ৩টায় চট্টগ্রà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : নোবিপ্রবি প্রতিনিধি : নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ম্যানেজমেন্ট ইনফর...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ সদর উপজেলার ৫ নং খোকশাবাড়ী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের পাঁচিল ও...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিয়ে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : শেখ মোঃ এনামুল হক,সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের চন্দ্রকণায় অগ্নিকাণ্ডে ভà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited