শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৫:১৬ পিএম, ২০২৬-০৬-২০
জামালপুর প্রতিনিধি :
পুলিশে চাকরি দেওয়ার নামে প্রতারণার চেষ্টাকালে জামালপুরে মোঃ শরিফুল ইসলাম ওরফে শিশির (২৭) ও মোঃ রকিবুল ইসলাম রকিব (৩৮) নামের দুই প্রতারককে আটক করেছে জামালপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ।
শফিকুল ইসলাম শিশির জামালপুর জেলার মেলান্দহ উপজেলার মাহমুদ বাজার এলাকার আব্দুর রাজ্জাক এর ছেলে, অপরজন রকিব পাবনা জেলার আতাইকুলা উপজেলার চরপাড়া (গাঙ্গহাটি) গ্রামের মোঃ আব্দুল হামিদ এর ছেলে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর শনিবার ২০ জুন দুপুরে জামালপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশে চাকরি দেওয়ার নামে প্রতারণার মাধ্যমে অর্থ আদায়ের অপচেষ্টা রোধে জামালপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) একটি সফল অভিযান পরিচালনা করেছে। জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার বানীকুঞ্জ এলাকার বাসিন্দা মোঃ আব্দুল কাইয়ুমের ছেলে কাফি আল সাকিব সিয়ামকে বাংলাদেশ পুলিশে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে চাকরি পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র ২৫ (পঁচিশ) লক্ষ টাকা দাবি করে। বাদী পক্ষ এ নিয়ে অভিযোগ দায়ের করলে জামালপুর শহরের ফৌজদারি মোড়ে গতকাল রাতে শুক্রবার রাতে অভিযান পরিচালনা করে দুই প্রতারককে গ্রেফতার করা হয়। চাকরি হওয়ার পর টাকা পরিশোধের শর্তে বাদীপক্ষের নিকট হতে
সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি-এর একটি স্বাক্ষরিত সাদা
চেক যাহার নাম্বার নং-SAD-9305337 ।
একশো টাকা মূল্যমানের ছয় পাতায় অলিখিত স্বাক্ষরিত এবং চুক্তি সম্পাদিত নন-জুডিশিয়াল স্ট্যাম্প যাহার নাম্বার যথাক্রমে-৬৪৭৩২২৩, ৬৪৭৩২২৪ ৬৪৭৩২২৫, ৬৪৭৩২২৬, ৬৪৭৩২২৭, ৬৪৭৩২২৮ উদ্ধার করা হয়।
পুলিশ সুত্রে আরো জানা যায়, প্রাথমিক তদন্তে গ্রেফতারকৃত আসামিরা পরস্পর যোগসাজশে চাকরি প্রত্যাশী প্রার্থী ও তাদের অভিভাবকদের নিকট সরকারি চাকরি পাইয়ে দেওয়ার মিথ্যা আশ্বাস প্রদান করে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়ার অপচেষ্টা চালিয়ে আসছিল। বিষয়টি জানতে পেরে জামালপুর জেলা পুলিশ দ্রুত ব্যবস্থা গ্রহণ করে এবং প্রতারণার প্রচেষ্টা নস্যাৎ করে দুইজনকে আটক করে পরে আদালতে সোপর্দ করা হয়েছে।
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফ : সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার হালুয়া কান্দি মফিজ উদ্দিন তালুকদার স্ম...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে ...বিস্তারিত
মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : সারাদেশের ন্যায় 'নৌযান শুমারি-২০২৬' সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাঙামাটিতে অংশীজনদের নিয়...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সরকারি ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited