বাংলাদেশ   বুধবার, ৪ নভেম্বর ২০২৬  

শিরোনাম

নকল নামক জিনিসটি বাংলাদেশে আর নেই : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    |    ০৬:৫৬ পিএম, ২০২৬-০৬-২৫

নকল নামক জিনিসটি বাংলাদেশে আর নেই : শিক্ষামন্ত্রী

বরিশাল প্রতিনিধি :
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, নকল নামক জিনিসটি বাংলাদেশে আর নেই। এখন সরকারের প্রধান লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন এবং একটি আধুনিক ও কার্যকর শিক্ষাব্যবস্থা গড়ে তোলা।
বৃহস্পতিবার (২৫ জুন) সকালে বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষ্যে বরিশাল অঞ্চলের আওতাধীন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এ মতবিনিময় সভার আয়োজন করে। 
শিক্ষামন্ত্রী বলেন, মূলত নকল নামক জিনিসটি বাংলাদেশে আর নেই, সেটি শেষ হয়ে গেছে। এখন আমরা শিক্ষার মান উন্নয়নে কী করা যায়, সে বিষয়গুলো নিয়ে কাজ করছি। এ বিষয়ে গতকাল সারাদেশের জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেছি। শিক্ষক নিয়োগসংক্রান্ত যেসব মামলার কারণে নিয়োগ প্রক্রিয়া দীর্ঘদিন আটকে ছিল, সেগুলো মহামান্য আদালত বিবেচনায় নিয়েছেন। আজও একটি মামলার শুনানি হচ্ছে।
তিনি বলেন, আগামীর সুন্দর বাংলাদেশ গড়তে যে শিক্ষা ব্যবস্থা প্রয়োজন, তা বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় কাজ করা হচ্ছে। সকল পাবলিক পরীক্ষার ফলাফল দুই মাসের মধ্যে প্রকাশ করা হবে। ফল প্রকাশের পর দ্রুত ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হবে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে কোনো সেশনজট থাকবে না।
শিক্ষামন্ত্রী বলেন, এ বছর দেশের ৯টি সাধারণ শিক্ষাবোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। আমি শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের জিজ্ঞাসা করেছিলাম, প্রতিটি বোর্ডে আলাদা প্রশ্নে পরীক্ষা নেওয়া হয় কেন। তারা বলেছিলেন, কোনো একটি বোর্ডের প্রশ্ন ফাঁস হলে অন্য বোর্ডগুলো অন্তত সুরক্ষিত থাকবে। এ কথা শুনে আমি অবাক হয়েছি। প্রশ্ন ফাঁস হতে দেওয়া হবে না। কেউ এ ধরনের অপরাধে জড়িত হলে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে। প্রশ্ন ফাসে জড়িতদের এমন পানিশমেন্ট দেওয়া হবে সারাজীবন বাংলাদেশকে মনে রাখবে। 
তিনি আরও বলেন, আমরা জোর করে ক্ষমতায় থাকতে চাই না। যতদিন দায়িত্বে থাকবো, সিংহের মতো থাকবো। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন এনে ছাড়বো, ইনশাআল্লাহ।
উচ্চশিক্ষা প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, চার বছরের কোর্স চার বছরেই শেষ করতে হবে। কোনো সেশনজট থাকবে না। সরকার বিশ্ববিদ্যালয়গুলোতে উপাচার্য নিয়োগ দিয়েছে দায়িত্ব পালনের জন্য। কেউ দায়িত্ব যথাযথভাবে পালন করতে না পারলে স্বেচ্ছায় সরে দাঁড়াবেন। শিক্ষা ব্যবস্থায় কোনো দুর্বলতা থাকতে দেওয়া হবে না।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বরিশাল-২ আসনের এমপি এস এম সরফুদ্দিন আহমেদ সান্টু, বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, পুলিশের রেঞ্জ ডিআইজি মোস্তাফিজুর রহমান, বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক  বিলকিস আক্তার জাহান শিরিন এবং জেলা পরিষদ প্রশাসক আকন কুদ্দুসুর রহমান।
সভায় জানানো হয়- বরিশাল বিভাগের ১৫০টি কেন্দ্রে ৬০ হাজারের বেশি পরীক্ষার্থী ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করবে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের পরীক্ষাকে সুষ্ঠু, নকলমুক্ত ও প্রশ্নফাঁসমুক্ত পরিবেশে সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়।

রিটেলেড নিউজ

ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকর, তবু সাভারে শ্রমিকদের সংঘর্ষ

ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকর, তবু সাভারে শ্রমিকদের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক : পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ডিসেম্বর থেকে কার্যকর এবং জানুয়ারি মাসে বর্ধিত বেতন দেওয়ার বà¦...বিস্তারিত


আরেকটি বিপ্লবের প্রস্তুতি নিতে হবে: মাহমুদুর রহমান

আরেকটি বিপ্লবের প্রস্তুতি নিতে হবে: মাহমুদুর রহমান

নিজস্ব প্রতিবেদক : জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটলেও তরুণ প্রজন্মের রাষ্ট্র মেরামতের আকাঙ্ক্ষà¦...বিস্তারিত


তথ্য গোপন করে জামিনের চেষ্টা: আইনজীবীসহ ১১ জনকে হাইকোর্টের শোকজ

তথ্য গোপন করে জামিনের চেষ্টা: আইনজীবীসহ ১১ জনকে হাইকোর্টের শোকজ

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মুগদা থানার সাইফুল হত্যা মামলায় তথ্য গোপন করে নিম্ন আদালতের একই আদেশের বিপরীতে তিনবার à¦...বিস্তারিত


কুড়িগ্রামে পরিবার পরিকল্পনা কার্যালয়ে রান্নার সরঞ্জাম ও বিশ্রামের বিছানা, অফিস নাকি বাসাবাড়ি?

কুড়িগ্রামে পরিবার পরিকল্পনা কার্যালয়ে রান্নার সরঞ্জাম ও বিশ্রামের বিছানা, অফিস নাকি বাসাবাড়ি?

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ মিজানুর রহমান, কুড়িগ্রাম :: সরকারি দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য নির্ধারিত কুড়িগ্রাম জেà...বিস্তারিত


বাংলাদেশ ও কসোভোর মধ্যে অভিন্ন স্বাধীনতা ও সংস্কৃতির মেলবন্ধন রয়েছে : স্পিকার

বাংলাদেশ ও কসোভোর মধ্যে অভিন্ন স্বাধীনতা ও সংস্কৃতির মেলবন্ধন রয়েছে : স্পিকার

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, বাংলাদেশ ও কসোভোর মধ্যে অভিন্à¦...বিস্তারিত


সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র পরিদর্শনে সমাজসেবার মহাপরিচালক

সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র পরিদর্শনে সমাজসেবার মহাপরিচালক

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ নাজিম উদ্দীন হাটহাজারী :  ৩/১১/২০২৬ খ্রিস্টাব্দ (১৮ই কার্তিক) রোজ মঙ্গলবার বিকাল ৩টায় চট্টগ্রà...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অà¦...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপà¦...বিস্তারিত



সর্বশেষ খবর