শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৭:০০ পিএম, ২০২৬-০৬-২৭
কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এলাকাবাসীর হাতে দুই বস্তা ভারতীয় কিটকাট চকলেট আটকের পর তাদের হাত থেকে জোড় করে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি কর্মীর বিরুদ্ধে। বৃহস্পতিবার (২৫ জুন)রাতে ভূরুঙ্গামারী সদরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন পাশের গলিতে অটোরিকশা সহ দুই ব্যক্তিকে আটক করে এলাকাবাসী। পরে ওই অটোরিকশা থেকে ভারত থেকে অবৈধভাবে আনা নিম্নমানের ২ বস্তা কিটকাট চকলেট উদ্ধার করে স্থানীয়রা। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। পুলিশ ঘটনাস্থলে আসার আগেই স্থানীয় বিএনপি কর্মী আরিফ হোসেন জোড় পূর্বক অটোরিকশায় থাকা দুই বস্তা ভারতীয় চকলেট নিজের জিম্মায় নিয়ে চলে যান।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসী জানান, আটকের সময় অটোরিককশায় থাকা কাজী মারুফ তাদেরকে জানিয়েছে এগুলো ভরতীয় চকলেট সীমান্ত থেকে আরিফের বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। খবর পেয়ে আরিফ ঘটনাস্থলে এসে ভয়ভীতি দেখিয়ে জোর করে অটোরিকশা সহ তাদেরকে ছাড়িয়ে নেয়।
পরে বিষয়টি ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনকে অবগত করা হয়। এদিকে সহকারি পুলিশ সুপারের নেতৃত্বে পুলিশের একটি দল রাতেই অভিযান চালিয়ে এক বস্তা চকলেট উদ্ধার করে।
শুক্রবার সকালে সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান , অভিযান চালিয়ে এক বস্তা চকলেট ও আরিফ হোসেন নামের এক যুবককে আমার অফিসে আনা হয়েছে। জিজ্ঞাসাবাদের পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা বিএনপির আহবায়ক কাজি আলাউদ্দিন মন্ডল আরিফ হোসেন বিএনপির কর্মী বলে নিশ্চিত করেছেন । তবে গতকাল রাতের এই ঘটনা তার জানা নাই বলে জানান।
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফ : সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার হালুয়া কান্দি মফিজ উদ্দিন তালুকদার স্ম...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে ...বিস্তারিত
মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : সারাদেশের ন্যায় 'নৌযান শুমারি-২০২৬' সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাঙামাটিতে অংশীজনদের নিয়...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সরকারি ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited