শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৮:১৩ পিএম, ২০২৬-০৬-২৮
বরুন দে বাপ্পী, ফেনী জেলা প্রতিনিধি
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) টেকনিক্যাল কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ফেনী জেলা মহিলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ।
সৌজন্য সাক্ষাৎকালে ক্রীড়া সংগঠক ও রাজনীতিবিদ মশিউর রহমান বিপ্লব নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তাদের দায়িত্ব পালনে সার্বিক সাফল্য কামনা করেন। এবং তাদেরকে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন তিনি।
গতকাল সন্ধ্যায় শহরের আইনজীবী সমিতি ভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়া, ক্রীড়া সংগঠক গিয়াস উদ্দিন হেলাল, তৌহিদুল ইসলাম তুহিন ও জাহাঙ্গীর আলম ও জেলা মহিলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক সৈয়দা খালেদা আক্তার পলি, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দা রাশেদা আক্তার এবং সদস্য আমেনা আক্তার সেলি ও সৈয়দা আরিফা আক্তার লিমা।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited