শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৭:২৩ পিএম, ২০২৬-০৭-০১
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
আন্তর্জাতিক ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) দিবস উপলক্ষে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি, চাঁপাইনবাবগঞ্জ শাখা প্রান্তিক এসএমই গ্রাহকদের সঙ্গে এক মতবিনিময় সভার আয়োজন করেছে।
সোমবার (২৯ জুন) শাখা কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাখা প্রধান ও ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (এফএভিপি) আবদুল্লাহ আল মাসুদ। এ সময় শাখার সকল কর্মকর্তা উপস্থিত ছিলেন।
সভায় প্রান্তিক পর্যায়ের এসএমই উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণ, আর্থিক অন্তর্ভুক্তি এবং ব্যাংকিং সেবা আরও সহজ ও কার্যকর করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে আবদুল্লাহ আল মাসুদ বলেন, ক্ষুদ্র ও মাঝারি শিল্প দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। এসব উদ্যোক্তার উন্নয়ন ও ব্যবসা সম্প্রসারণে সর্বোচ্চ মানের ব্যাংকিং সেবা ও প্রয়োজনীয় আর্থিক সহায়তা দিতে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক সবসময় প্রতিশ্রুতিবদ্ধ।
সভায় উপস্থিত গ্রাহকেরা ব্যাংকের এ উদ্যোগের প্রশংসা করেন এবং এসএমই খাতের উন্নয়নে ধারাবাহিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited