শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৭:১৭ পিএম, ২০২৬-০৭-০২
আবরার হোসেন, কর্ণফুলী :
নির্বাচন সামনে এলেই কর্ণফুলীকে ঘিরে প্রতিশ্রুতির বন্যা বয়ে যায়। উন্নয়নের নানা স্বপ্ন, অবকাঠামো নির্মাণের অঙ্গীকার, নাগরিক সুবিধা নিশ্চিত করার আশ্বাস—সবকিছুতেই মুখর থাকেন প্রার্থীরা। কিন্তু নির্বাচন শেষ হলেই যেন সেই প্রতিশ্রুতিগুলো হারিয়ে যায় বিস্মৃতির অতলে। ফলে দীর্ঘদিন ধরেই অবহেলা ও বঞ্চনার চক্রে আটকে রয়েছে কর্ণফুলীর সাধারণ মানুষ।
শিল্পনগরী হিসেবে পরিচিত কর্ণফুলীতে শত শত শিল্পকারখানা গড়ে উঠেছে। এসব প্রতিষ্ঠান থেকে সরকার প্রতিবছর হাজার হাজার কোটি টাকার রাজস্ব আদায় করছে। অথচ এই বিপুল অর্থনৈতিক অবদানের পরও স্থানীয় জনগণ আজও বঞ্চিত মৌলিক নাগরিক সুবিধা থেকে। শিক্ষা ও স্বাস্থ্য খাতে রয়েছে প্রকট সংকট। উপজেলায় এখনো নেই কোনো সরকারি উচ্চ মাধ্যমিক স্কুল-কলেজ, যা শিক্ষার্থীদের একইভাবে, একটি পূর্ণাঙ্গ সরকারি হাসপাতালের অভাব দীর্ঘদিনের সমস্যা হিসেবে রয়ে গেছে, ফলে জরুরি চিকিৎসা সেবার জন্য স্থানীয়দের দূরবর্তী এলাকায় ছুটতে হচ্ছে।
এদিকে, প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় কর্ণফুলীতে ২৫০ শয্যার একটি আধুনিক হাসপাতাল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছিল। হাসপাতাল নির্মাণের লক্ষ্যে কর্ণফুলী উপজেলা পরিষদের পাশেই প্রয়োজনীয় জমির একটি অংশ অধিগ্রহণও সম্পন্ন করা হয়। কিন্তু পরবর্তীতে বর্তমান বিএনপি সরকারের অধীনে সেই প্রকল্পের পরিধি সংকুচিত করে ৫০ শয্যায় নামিয়ে আনা হয়েছে বলে জানা গেছে, যা স্থানীয়দের মাঝে হতাশা ও ক্ষোভের জন্ম দিয়েছে।
স্থানীয় সচেতন মহল মনে করছে, নির্বাচনের সময় রাজনৈতিক নেতাদের সরব উপস্থিতি থাকলেও নির্বাচন-পরবর্তী সময়ে কর্ণফুলীর উন্নয়নে দৃশ্যমান কোনো কার্যকর পদক্ষেপ খুব কমই দেখা যায়। ফলে উন্নয়নের প্রতিশ্রুতি ও বাস্তবতার মধ্যে একটি বড় ফাঁক থেকেই যাচ্ছে।
তবে এই দীর্ঘদিনের বঞ্চনা দূর করতে কর্ণফুলীবাসীকেও নিজেদের অধিকার আদায়ে আরও সচেতন ও সংগঠিত হওয়ার আহ্বান জানিয়েছেন অনেকে। স্থানীয়দের মতে, সম্মিলিত প্রচেষ্টা ও জবাবদিহিতার দাবি জোরালো না হলে এ অঞ্চলের কাঙ্ক্ষিত উন্নয়ন অধরাই থেকে যাবে।
কর্ণফুলীর উন্নয়ন এখন সময়ের দাবি—এমন প্রত্যাশা সাধারণ মানুষের।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited