বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

২০ হাজার ডেন্টাল ডিপ্লোমাধারী স্বীকৃতির দাবীতে আন্দোলনে

নিজস্ব প্রতিবেদক    |    ০৭:৩৪ পিএম, ২০২৬-০৭-০৫

২০ হাজার ডেন্টাল ডিপ্লোমাধারী স্বীকৃতির দাবীতে আন্দোলনে

রাষ্ট্রের অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান তথা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয় কর্তৃক পরিচালিত চার (০৪) বছর মেয়াদি ডেন্টাল ডিপ্লোমা ডিগ্রি অর্জনকারী প্রায় ২০ হাজার প্রশিক্ষিত জনগোষ্ঠী দীর্ঘদিন ধরে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)-এর নিবন্ধন থেকে বঞ্চিত রয়েছেন। বাংলাদেশ ডেন্টাল পরিষদ নেতৃবৃন্দ অভিযোগ করেন সরকার অনুমোদিত স্বাস্থ্য শিক্ষা, ক্লিনিক্যাল প্রশিক্ষণ এবং বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদের সনদ থাকা সত্ত্বেও তারা এখনও পেশাগত স্বীকৃতি পাচ্ছেন না। 
এ দাবী আদায়ে তারা কর্মসূচি ঘোষণা করেছে গতকাল রবিবার জাতীয় প্রেসক্লাবে মাওলানা আকরাম খাঁ হলরুমে আয়োজিত এক সংবাদিক সম্মেলনের মাধ্যমে।  কর্মসূচীর মধ্যে রয়েছে, ৭ জুলাই জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান। ১১ জুলাই, জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ মানববন্ধন। ১৫ জুলাই কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জাতীয় মহাসমাবেশ ও  পরবর্ত তে মাননীয় প্রধানমন্ত্রীর সাক্ষাতের উদ্দেশ্যে শান্তিপূর্ণ পদযাত্রা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পেশ করেন,বাংলাদেশ ডেন্টাল পরিষদেও মহাসচিব লায়ন মুহাম্মদ কামাল হোসেন।  এ সময় পরিষদের অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। 

বাংলাদেশ ডেন্টাল পরিষদের নেতৃবৃন্দ বলেন, এটি শুধু একটি পেশাজীবী গোষ্ঠীর অধিকার বঞ্চনার বিষয় নয়; বরং রাষ্ট্রের অর্থায়নে গড়ে ওঠা দক্ষ মানবসম্পদের যথাযথ ব্যবহার, নিরাপদ দন্তসেবা নিশ্চিতকরণ এবং জনস্বার্থের সঙ্গে সংশ্লিষ্ট একটি গুরুত্বপূর্ণ বিষয়। তারা জানান, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অধীন পরিচালিত ২৩টি সরকারি ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) এবং পঞ্চাশোর্ধ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি (ডেন্টাল) কোর্স সম্পন্নকারীদের সনদ প্রদান করে বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ। প্রতি বছর আরও সহস্রাধিক শিক্ষার্থী এই পেশায় যুক্ত হলেও বিএমডিসি থেকে পেশাগত নিবন্ধনের অভাবে তাদের পেশাগত কার্যক্রম পরিচালনায় বিভিন্ন প্রশাসনিক জটিলতা ও হয়রানির স্বীকার হচ্ছে। 
সংবাদ সম্মেলনে বলা হয়, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ অনুযায়ী সমপর্যায়ের স্বাস্থ্য পেশাজীবী মেডিকেল অ্যাসিস্ট্যান্টরা বিএমডিসি হতে পেশাগত নিবন্ধন ও সীমিত পরিসরে প্র্যাকটিসের সুযোগ ভোগ করছেন। এছাড়া, ১৯৮০ সালের বিএমডিসি আইনের ১৫(৩) ধারার অধীন প্রাতিষ্ঠানিক একাডেমিক যোগ্যতা না থাকা সত্ত্বেও শুধুমাত্র জীবিকা নির্বাহের তাগিদে একটি জনগোষ্ঠী কে নিবন্ধন প্রদান করা হয়েছিল, যা এখনো নবায়ন করা হচ্ছে। অথচ সরকার অনুমোদিত চার বছর মেয়াদি স্বাস্থ্যশিক্ষা ও ক্লিনিক্যাল প্রশিক্ষণপ্রাপ্ত ডেন্টাল ডিপ্লোমাধারী'রা আজও পেশাগত নিবন্ধন থেকে বঞ্চিত। সংগঠনের নেতারা আরও বলেন, স্বাস্থ্য অধিদপ্তর ইতোমধ্যে তাদের ঝপড়ঢ়ব ড়ভ চৎধপঃরপব নির্ধারণ করেছে এবং সীমিত প্রাইভেট প্র্যাকটিসের সুপারিশ করেছে। পাশাপাশি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ও দিয়েছে যে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এ সুযোগ প্রদানে কোনো আইনগত বাধা নেই। ভলে বিষয়টি এখন আর আইনগত নয়; বরং প্রশাসনিক সিদ্ধান্তের বিষয়। ই সময় সংগঠনের মহাসচিব আরো দাবি করেন, ১৯৮৩ সালের ১ জুন বিএমডিসির সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফারাম কার্যনির্বাহী কমিটি ডেন্টাল ডিপ্লোমাধারীদের পেশাগত নিবন্ধনের বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করলেও তার দশকেরও বেশি সময় ধরে সেই সিদ্ধান্ত বাস্তবায়িত হয়নি।
 সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়-বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০-এর ধারা ৫ ও পঞ্চম তফসিলে ৪ বছর মেয়াদী ডেন্টাল ডিপ্লোমা ডিগ্রিকে অন্তর্ভুক্ত করে বিএমডিসি আইন-২০১০ এর ৩৫ এরা মোতাবেক গেজেট বিজ্ঞপ্তি জারি এবং বিএমডিসি হতে পেশাগত নিবন্ধন কার্যকর করা, যাতে স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক নির্ধারিত কাজের পরিধি অনুযায়ী সীমিত পরিসরে প্রাইভেট প্র্যাকটিসের সুযোগ নিশ্চিত হয়। 
 

রিটেলেড নিউজ

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

চট্টগ্রাম ব্যুরো : : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত


খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত


ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত


ইসির ‘নিরপেক্ষতা’ নিয়ে চিন্তিত এনসিপি; ভোট নিয়ে নতুন সংশয়

ইসির ‘নিরপেক্ষতা’ নিয়ে চিন্তিত এনসিপি; ভোট নিয়ে নতুন সংশয়

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ঘোষণা নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সরকারের সমন্বয়হীনতার ...বিস্তারিত


চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর