শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৭:১৫ পিএম, ২০২৬-০৭-১৮
নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি:
শেরপুরের নালিতাবাড়ীতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অটোরিকশাচালক ও এক যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার (১৭ জুলাই) দিবাগত রাত আনুমানিক ২টা থেকে আড়াইটার মধ্যে শেরপুর-নালিতাবাড়ী সড়কের চেল্লাখালী এলাকায় বাঘবেড় ইউনিয়ন পরিষদের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন কামরুল হোসেন (৪০): অটোরিকশাচালক, তিনি বাঘবের খড়িয়াপাড়া এলাকার একদিল হোসেনের ছেলে ও শহিদুল ইসলাম (৪০): অটোরিকশার যাত্রী, তিনি সালেহাবাদ কৃষ্ণপট্টি এলাকার আব্দুস সাত্তারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে রাতে নালিতাবাড়ী শহরে পৌঁছান শহিদুল ইসলাম। এরপর তিনি শ্বশুরবাড়ি পাঁচগাঁও সাগরদী কৃষ্ণপট্টিতে যাওয়ার উদ্দেশ্যে চালক কামরুল হোসেনের অটোরিকশায় ওঠেন। পথে চেল্লাখালী এলাকায় বাঘবেড় ইউনিয়ন পরিষদের সামনে পৌঁছালে অটোরিকশাটি সড়কের পাশে স্তূপ করে রাখা বালুর সাথে প্রচণ্ড ধাক্কা খায়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থুলেই দুইজনের মৃত্যু হয়।
পরবর্তীতে স্থানীয় বাসিন্দারা সড়ক পাশে অটোরিকশা ও মরদেহ দুটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ মিজানুর রহমান, কুড়িগ্রাম :: সরকারি দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য নির্ধারিত কুড়িগ্রাম জেà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ নাজিম উদ্দীন হাটহাজারী : ৩/১১/২০২৬ খ্রিস্টাব্দ (১৮ই কার্তিক) রোজ মঙ্গলবার বিকাল ৩টায় চট্টগ্রà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : নোবিপ্রবি প্রতিনিধি : নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ম্যানেজমেন্ট ইনফর...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ সদর উপজেলার ৫ নং খোকশাবাড়ী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের পাঁচিল ও...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিয়ে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : শেখ মোঃ এনামুল হক,সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের চন্দ্রকণায় অগ্নিকাণ্ডে ভà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited