শিরোনাম
এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফ : | ০৩:৫৬ পিএম, ২০২৬-০৭-২১
টাঙ্গাইল, সিরাজগঞ্জ ও মানিকগঞ্জ জেলার যমুনা নদীতে বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)'র নাম ভাঙ্গিয়ে চাঁদা উত্তোলনের অভিযোগে বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ দাখিল করেছেন এক বালু পরিবহণকৃত বাল্কহেড ব্যবসায়ী। অভিযোগটি বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এর চেয়ারম্যান বরাবর সম্বোধন করে স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, নৌ-পরিবহণ মন্ত্রী, ভূমি মন্ত্রী, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী, জেলা প্রশাসক ও পুলিশ সুপার-সিরাজগঞ্জ, টাঙ্গাইল ও মানিকগঞ্জ বরাবর অনুলিপি প্রেরণ করা হয়েছে।
(২০ জুলাই ২০২৬ইং) তারিখে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সুবর্ণসাড়া গ্রামের জাকির হোসেন এর পুত্র মো: ইয়াসিন প্রামানিক এই অভিযোগটি দাখিল করেন।
লিখিত অভিযোগ সুত্রে জানা যায়, সিরাজগঞ্জ সদর উপজেলাধীন সরকারী ইজারা প্রদানকৃত বালুমহাল হতে বালু ক্রয় করে দেশের বিভিন্ন জেলায় মেঘা প্রকল্পগুলিতে দীর্ঘ দিন যাবৎ সুনামের সহিত বাল্কহেডের মাধ্যমে বালু সরবরাহ করিয়া আসতেছি। পরিবহনকৃত বালু দিয়ে ফ্লাইওভার, মেট্রোরেল ও সরকারী স্থাপনাসহ বিভিন্ন নির্মান কাজে ব্যবহার হয়ে থাকে। কিন্তু অতি দুঃখের সহিত জানাচ্ছি যে, বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)'র নাম ভাঙ্গিয়ে অবৈধভাবে বাল্কহেড হতে চাঁদা নেওয়ার পায়তারা করছে। যা প্রচলিত আইনের পরিপন্থি। আমি একজন বাল্কহেড ব্যবসায়ী। আমার জানা মতে, বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) কর্তৃক যে ইজারাগুলো হয়, তা ঘাট এলাকায় সীমাবদ্ধ থাকে। তাহাদের নিজস্ব ঘাট এলাকায় মালামাল ওঠা-নামার ক্ষেত্রে ইজারার টাকা উঠানো হয়ে থাকে। কিন্তু নৌ-পথে চলাচলকৃত বাল্কহেড হইতে চাঁদা নেওয়ার কোন নিয়মের মধ্য পড়ে না। অথচ কিছু অসাধু ব্যাক্তিগণ তাদের স্বার্থ চরিতার্থের জন্য জোরপূর্বক বে-আইনী ভাবে টাঙ্গাইল, সিরাজগঞ্জ ও মানিকগঞ্জ জেলার যমুনা নদীতে বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)'র নাম ভাঙ্গিয়ে চাঁদা আদায়ের পায়তারা করছে। এ কারনে যে কোন সময় বড় ধরণের সংর্ঘষ হওয়ার সম্ভাবনা রহিয়াছে। জনস্বার্থে অতি সত্ত্বর এই অবৈধভাবে চাঁদা নেওয়া বন্ধ করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন জানাচ্ছি।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited