বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

দিল্লির ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনড় সিজেপি, আজ ফের বৈঠক

মিলন লস্কর, শিলচর (ভারত) :    |    ১২:৪৯ পিএম, ২০২৬-০৭-২৫

দিল্লির ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনড় সিজেপি, আজ ফের বৈঠক

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনড় অবস্থানে রয়েছে ‘করকোচ জনতা পার্টি’ (সিজেপি)। শুক্রবার নয়াদিল্লির ভিথলভাই পটেল হাউসে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও ড. জিতেন্দ্র সিংয়ের সঙ্গে প্রায় দুই ঘণ্টাব্যাপী বৈঠকের পরও এই মূল দাবিতে কোনও ঐকমত্যে পৌঁছানো যায়নি। তবে আলোচনার ধারাবাহিকতা বজায় রাখতে শনিবার দুপুরে আরও এক দফা বৈঠকে বসতে উভয় পক্ষ সম্মত হয়েছে বলে জানা গেছে।

বৈঠক শেষে জেপি নাড্ডা জানান, সিজেপি প্রতিনিধিরা তিনটি প্রধান দাবি এবং পরীক্ষা ব্যবস্থার সংস্কারসংক্রান্ত পাঁচ দফা প্রস্তাব সরকারের সামনে তুলে ধরেছেন। বিষয়গুলো নিয়ে সরকারের অভ্যন্তরীণ পর্যায়ে আলোচনা চলছে এবং সেই আলোচনার ফলাফল শনিবারের বৈঠকে জানানো হবে।

অন্যদিকে, সিজেপির জাতীয় মুখপাত্র আশুতোষ রাঙ্কা জানান, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের প্রশ্নে সরকারকে শনিবার দুপুর পর্যন্ত সময় দেওয়া হয়েছে। তাঁর দাবি, নিট-সহ বিভিন্ন পরীক্ষায় অনিয়মের জেরে আত্মহত্যাকারী শিক্ষার্থীদের পরিবারের জন্য ক্ষতিপূরণ এবং আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর ও অন্যান্য আইনি মামলা প্রত্যাহারের দাবিতে সরকার নীতিগত সম্মতি জানিয়েছে। তবে শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি।

সিজেপি স্পষ্ট জানিয়েছে, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন প্রত্যাহার করা হবে না। সংগঠনের দাবি, সাম্প্রতিক পরীক্ষা-সংক্রান্ত অনিয়মের নৈতিক দায় শিক্ষামন্ত্রীর ওপর বর্তায় এবং জবাবদিহি নিশ্চিত করতেই তাঁর পদত্যাগ অপরিহার্য।

এদিকে, কেন্দ্রীয় সরকারের লিখিত আশ্বাস পাওয়ার পর সমাজকর্মী সোনম ওয়াংচুক ২৬ দিনের অনশন প্রত্যাহার করেছেন। প্রতিযোগিতামূলক পরীক্ষা ব্যবস্থায় সংস্কার এবং শিক্ষার্থীদের বিভিন্ন দাবি নিয়ে সরকার ইতিবাচক পদক্ষেপের আশ্বাস দেওয়ার পর কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও ড. জিতেন্দ্র সিংয়ের উপস্থিতিতে তিনি অনশন ভঙ্গ করেন। তবে সিজেপি জানিয়েছে, ওয়াংচুকের অনশন প্রত্যাহার হলেও তাদের আন্দোলন অব্যাহত থাকবে এবং শনিবারের বৈঠকের ফলাফলের ওপর পরবর্তী কর্মসূচি নির্ভর করবে।

এদিকে, নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে সংসদে আলোচনা নিয়ে সরকার ও বিরোধীদের মধ্যে অচলাবস্থা অব্যাহত। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী শুক্রবার স্পষ্ট জানিয়ে দিলেন, পড়ুয়াদের তিনটি দাবিতে কোনও সমঝোতা করবে না বিরোধীরা। দাবিগুলির মধ্যে রয়েছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, পড়ুয়াদের উপর হামলা ও পুলিশি অভিযানের জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পড়ুয়াদের কাছে ক্ষমা চাওয়া।

সংসদ ভবন চত্বরে সাংবাদিকদের রাহুল গান্ধী বলেন, সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বিরোধীদের আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন। কিন্তু তিনি জবাব দিতে চাইলে তাঁর মাইক্রোফোন বন্ধ করে দেওয়া হয় এবং তাঁকে বক্তব্য রাখার সুযোগ দেওয়া হয়নি বলে অভিযোগ করেন রাহুল।

তিনি বলেন, “বিরোধীদের অবস্থান পড়ুয়াদের তিনটি দাবির উপর ভিত্তি করে। প্রথমত, দুর্নীতির জন্য দায়ী শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে। দ্বিতীয়ত, যে ব্যক্তিরা পড়ুয়াদের উপর হামলা ও মারধর করেছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং জবাবদিহি নিশ্চিত করতে হবে। তৃতীয়ত, প্রধানমন্ত্রীকে পড়ুয়াদের কাছে ক্ষমা চাইতে হবে।”

রিটেলেড নিউজ

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিক...বিস্তারিত


বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত


আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আমাদের বাংলা ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে অভিমত ব্যক্...বিস্তারিত


নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

আমাদের বাংলা ডেস্ক : : শিলচর, ( আসাম) : কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিবেশী রাস্ট্র ভারতের অসম রাজ্যের  ...বিস্তারিত


মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬ দশ...বিস্তারিত


জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছে, বা...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর