বাংলাদেশ   বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬  

শিরোনাম

নেলসন ম্যান্ডেলা স্টার অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক এম.ইরফান উদ্দিন ইরো

আমাদের বাংলা ডেস্ক :    |    ১২:৫৫ পিএম, ২০২৬-০৭-২৫

নেলসন ম্যান্ডেলা স্টার অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক এম.ইরফান উদ্দিন ইরো

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিশ্বনেতা নেলসন ম্যান্ডেলার ৯৫তম জন্মবার্ষিকী উদযাপন ও গুণীজন সম্মাননা প্রদান করেছে সামাজিক পরিবেশ সাহিত্য পরিষদ। গত ১৯ জুলাই রবিবার বিকেলে রাজধানীর শাহবাগস্থ বাংলা একাডেমিতে "আদর্শ মানুষ গড়তে নৈতিক শিক্ষার প্রয়োজনীয়তা" শীর্ষক এই আলোচনা সভা ও গুণীজন সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে সমাজে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও গণমাধ্যমে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ এশিয়ান টেলিভিশনের প্রতিভাবান রিপোর্টার এম. ইরফান উদ্দিন ইরো-কে মর্যাদাপূর্ণ "নেলসন ম্যান্ডেলা স্টার অ্যাওয়ার্ড ২০২৬" প্রদান করা হয়।

সামাজিক পরিবেশ সাহিত্য পরিষদের চেয়ারম্যান লায়ন এইচ এম ইব্রাহিম ভূঁইয়ার সভাপতিত্বে এবং অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক এম শফিক উদ্দিন অপুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মাননীয় বিচারপতি মোঃ সিদ্দিকুর রহমান মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক জনাব রেজাবুদ্দৌলা চৌধুরী, বিএনএন নিউজের চেয়ারম্যান শফিকুর রহমান এবং 'ইউথ ফোরাম বাংলাদেশ'-এর চেয়ারম্যান রোটারিয়ান এডভোকেট আলেয়া বেগম লাকী পিএইচএফ।

নেলসন ম্যান্ডেলা স্টার অ্যাওয়ার্ড অর্জনের মাধ্যমে রাজধানী ঢাকায় এটি সাংবাদিক ইরফানের ষষ্ঠ মর্যাদাপূর্ণ সম্মাননা। এর মাত্র কিছুদিন আগেই তিনি রাজধানীতে আরও দুটি সম্মাননায় ভূষিত হন। গত ১১ জুলাই বিজয়নগরস্থ পল্টন টাওয়ারে ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম  মিলনায়তনে ‘মানবাধিকার প্রতিদিন’-এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী ও ‘স্টার বাংলাদেশ মিডিয়া’র যৌথ উদ্যোগে তাঁকে ‘স্টার এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৬’ প্রদান করা হয়। এর ঠিক দুদিন পর, গত ১৩ জুলাই বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে জাতীয় শিশু-কিশোর কল্যাণ প্রতিষ্ঠান 'বাংলাদেশ সবুজ সেনা'-এর ৭৩ বছর পূর্তি উপলক্ষে সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় তাঁকে আবারও ‘গুণীজন সম্মাননা’ দেওয়া হয়।

বস্তুনিষ্ঠ ও সাহসী সাংবাদিকতার জন্য এম. ইরফান উদ্দিন ইরো এর আগেও বর্ষসেরা পুরস্কার ও বিভিন্ন সময়ে সেরা প্রতিবেদনের জন্য পুরস্কৃত হয়েছেন। সাংবাদিকতার পাশাপাশি অরাজনৈতিক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠক হিসেবেও  বিভিন্ন সম্মাননায় ভূষিত হয়েছেন তিনি।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক নেতা মোঃ সাব্বির আহমেদ রনি, এস এম আজাদ হোসেন, ইন্সুরেন্স ব্যক্তিত্ব মোঃ হোসেন আহমেদ, স্বর্ণপদকপ্রাপ্ত সাংস্কৃতিক ব্যক্তিত্ব সবুজ রায়, রবিউল ইসলাম রবি, সানোয়ার খান, শেখ আসাদুজ্জামান আজম এবং ডা. আমিনা আরাফাত শিমাসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

পুরস্কার প্রাপ্তির পর এক প্রতিক্রিয়ায় এশিয়ান টিভির রিপোর্টার এম. ইরফান উদ্দিন ইরো সকল আয়োজক কমিটির প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামী দিনে আরও সততা ও নিষ্ঠার সাথে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা বজায় রাখার ও সমাজসেবামূলক কাজে যুক্ত থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। একই সাথে তিনি সকল শ্রেণী-পেশার মানুষকে লোকদেখানো সমাজসেবা না করে, সমাজের জন্য প্রকৃত সেবক হওয়ার আহ্বান জানান।

রিটেলেড নিউজ

অষ্টম শ্রেণির শিক্ষার্থী সুপর্বার সাফল্যের ঝুলিতে ৫৩ পদক

অষ্টম শ্রেণির শিক্ষার্থী সুপর্বার সাফল্যের ঝুলিতে ৫৩ পদক

আমাদের বাংলা ডেস্ক : : চট্টগ্রামের কিশোরী সুপর্বা সুধা বিশ্বাস। ১৩ বছর বয়সী অষ্টম শ্রেণির এই শিক্ষার্থীর ঝুলিতে ইতোমধ্...বিস্তারিত


বাংলাদেশ এডিটরস্ ফোরাম এর উদ্বেগ : বাংলাদেশ এডিটরস্ ফোরাম এর কেন্দ্রীয় প্রেসিডেন্ট মিজানুর রহমান চৌধুরীর বিরুদ্ধে মিথ্যাচার

বাংলাদেশ এডিটরস্ ফোরাম এর উদ্বেগ : বাংলাদেশ এডিটরস্ ফোরাম এর কেন্দ্রীয় প্রেসিডেন্ট মিজানুর রহমান চৌধুরীর বিরুদ্ধে মিথ্যাচার

আমাদের বাংলা ডেস্ক : : বাংলাদেশ এডিটরস্ ফোরাম গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে, সম্প্রতি চট্টগ্রামের একটি দৈনিক পত্রি...বিস্তারিত


নোবিপ্রবি ছাত্রশিবিরের উদ্যোগে জুলাই গণ-অভ্যুত্থান বিষয়ক

নোবিপ্রবি ছাত্রশিবিরের উদ্যোগে জুলাই গণ-অভ্যুত্থান বিষয়ক "জুলাই অনির্বাণ" আলোচনা সভা অনুষ্ঠিত 

আমাদের বাংলা ডেস্ক : : নোবিপ্রবি প্রতিনিধি : জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি ও শহীদদের স্মরণে বাংলাদেশ ইসলাম...বিস্তারিত


হাইকোর্টের রুল জারি: বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কে শুধু পুরুষের শাস্তি কেন অবৈধ নয়?

হাইকোর্টের রুল জারি: বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কে শুধু পুরুষের শাস্তি কেন অবৈধ নয়?

নিজস্ব প্রতিবেদক : বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কের ক্ষেত্রে শুধু পুরুষের শাস্তির বিধান কেন অবৈধ নয়, তা জানতে ...বিস্তারিত


জুলাইয়ের বিচারই অগ্রাধিকার, চলবে গুম-ক্রসফায়ারের মামলাও : চিফ প্রসিকিউটর

জুলাইয়ের বিচারই অগ্রাধিকার, চলবে গুম-ক্রসফায়ারের মামলাও : চিফ প্রসিকিউটর

নিজস্ব প্রতিবেদক : জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলাগুলোর বিচার অগ্রাধিকারের ভিত্তিতে এগোচ্...বিস্তারিত


ক্যাম্পাসগুলোকে আবারও সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করা হচ্ছে : নাহিদ ইসলাম

ক্যাম্পাসগুলোকে আবারও সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করা হচ্ছে : নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেন, ‘শিক্ষা প্রতি...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর