বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

শ্রেণিকক্ষ খড়ের গুদাম , শিক্ষার্থীহীন বেগম জহিরা মহিলা কলেজে নিভে যাচ্ছে এক শিক্ষা-স্বপ্ন

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৬:২১ পিএম, ২০২৬-০৭-২৭

শ্রেণিকক্ষ খড়ের গুদাম , শিক্ষার্থীহীন বেগম জহিরা মহিলা কলেজে নিভে যাচ্ছে এক শিক্ষা-স্বপ্ন

আবদুস সালাম ( বরুড়া, কুমিল্লা) :-
সকালের আলো ফোটে কিন্তু বাজে না কোনো ঘণ্টা। খোলে না শ্রেণিকক্ষের দরজা। বাতাসে ভেসে আসে না কোনো পাঠের শব্দ।নেই কোন কোমল কণ্ঠের উপস্থিতি, নেই স্বপ্ন বোনা তরুণীদের পদচারণা। চারদিকে শুধু নীরবতা,এক দীর্ঘ, ভারী, বেদনাময় নীরবতা। মনে হয়, সময় যেন এখানে বহু আগেই থমকে দাঁড়িয়েছে।
এ দৃশ্য কোনো পরিত্যক্ত ভবনের নয়, এটি একসময়ের বরুড়া উপজেলার স্বপ্নবাহী বেগম জহিরা মহিলা কলেজের। যে প্রতিষ্ঠানের জন্ম হয়েছিল নারীশিক্ষার আলো ছড়ানোর প্রত্যয়ে, আজ সেই প্রাঙ্গণই যেন নিজের অস্তিত্বের জন্য নীরবে কাঁদছে।
২০০০ সালে সাবেক সংসদ সদস্য মরহুম আব্দুল হাকিম নিজস্ব জমির ওপর কলেজটি প্রতিষ্ঠা করেছিলেন। উদ্দেশ্য ছিল গ্রামের মেয়েদের উচ্চশিক্ষার দ্বার খুলে দেওয়া। সেই স্বপ্নের বীজ থেকে একদিন শিক্ষার সবুজ অঙ্কুর গজাবে—এমন বিশ্বাসই ছিল সবার। কিন্তু দুই যুগের ব্যবধানে সেই স্বপ্ন আজ ধুলিধূসর শুধু স্মৃতি।
চলতি শিক্ষাবর্ষে কলেজটিতে একজন শিক্ষার্থীও ভর্তি হয়নি। ফলে পুরো ক্যাম্পাস এখন জনশূন্য। যেখানে একসময় বইয়ের পাতার শব্দ শোনা যেত সেখানে এখন জমে আছে শুধু নুলো আর দুলো। যে শ্রেণিকক্ষে পাঠদানের কথা ছিল, সেখানে স্থানীয়রা খড়কুটা সংরক্ষণ করছেন। জ্ঞানের ঘর যেন ধীরে ধীরে হারিয়ে ফেলছে তার পরিচয়।
সরেজমিনে দেখা যায়, ভবনের চালের টিন খুলে পড়ছে, দেয়ালে ধরেছে ফাটল।বিভিন্ন অংশ ভেঙে পড়ছে।  মনে হয়, ভবনটি শুধু ভাঙছে না—ভেঙে পড়ছে একটি স্বপ্ন, একটি প্রত্যাশা, একটি প্রজন্মের সম্ভাবনা।
 স্থানীয় সচেতন মহল বলছেন সরকারি তদারকি, ও কার্যকর উদ্যোগের অভাব, পার্শ্ববর্তী সরকারি কলেজের প্রতিযোগিতা এবং অদক্ষ ব্যবস্থাপনাই এই অবস্থার জন্য দায়ী। সরকারি প্রতিষ্ঠানের সুযোগ-সুবিধা ও স্বল্প ব্যয়ের কারণে শিক্ষার্থীরা সেদিকেই ঝুঁকে পড়েন। প্রতিযোগিতার এই বাস্তবতায় ধীরে ধীরে প্রাণ হারায় বেগম জহিরা মহিলা কলেজ।
শিক্ষার্থী না থাকায় পাঠদান কার্যত বন্ধ। শিক্ষকরা শ্রেণিকক্ষে দাঁড়িয়ে পাঠ দেওয়ার বদলে আজ ভাবছেন জীবিকা বাঁচানোর কথা। কেউ খুঁজছেন নতুন চাকরি, কেউ অন্য পেশার সন্ধানে। শিক্ষা দেওয়ার শপথ নেওয়া মানুষগুলো আজ নিজেদের ভবিষ্যৎ নিয়েই অনিশ্চয়তায়।
স্থানীয়দের প্রশ্ন—একটি শিক্ষাপ্রতিষ্ঠান কি এভাবেই হারিয়ে যাবে? যে ভবনে একদিন স্বপ্নের আলো জ্বালানোর অঙ্গীকার ছিল, সেটি কি শেষ পর্যন্ত খড়ের গুদাম হিসেবেই পরিচিত হবে? তাঁরা দ্রুত সংস্কার, প্রচারণা ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করে প্রতিষ্ঠানটি পুনরুজ্জীবিত  করার দাবি জানিয়েছেন।

রিটেলেড নিউজ

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত


পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত


ড্রোনে অপরাধী, ক্যাম্পাসে ইয়াবা: নতুন চ্যালেঞ্জের মুখে পুলিশ

ড্রোনে অপরাধী, ক্যাম্পাসে ইয়াবা: নতুন চ্যালেঞ্জের মুখে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত


বিরোধীদলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী

বিরোধীদলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী

আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর