শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৯:২০ পিএম, ২০২৬-০৮-০৪
কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া ইউনিয়নের চরকাটগিরাই এলাকায় অবস্থিত চরকাটগিরাই দারুন নাজাত নূরানী ও হাফিজিয়া মাদ্রাসা। ২০০৩ সালে প্রতিষ্ঠিত এ প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠালগ্ন থেকে দ্বীনি শিক্ষার পাশাপাশি হিফজ, নূরানী ও নৈতিক শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে।
মাদ্রাসাটি পরিচালনা করছেন হাফেজ মোহাম্মদ শাহজালাল। তাঁর নেতৃত্বে একদল শিক্ষক ও কর্মচারীর সমন্বয়ে প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। বর্তমানে মূল শাখার পাশাপাশি আরও কয়েকটি শাখা রয়েছে, যার মধ্যে একটি পৃথক মহিলা শাখাও রয়েছে।
মাদ্রাসা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্থানীয়, আঞ্চলিক ও জাতীয় পর্যায়ের বিভিন্ন কোরআন তেলাওয়াত, হিফজ এবং ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে বিভিন্ন সময় পুরস্কার অর্জন করেছে। এছাড়া প্রতিষ্ঠার পর থেকে শিক্ষার্থীরা প্রায় ৭০০টি স্বর্ণপদক অর্জন করেছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
কর্তৃপক্ষ আরও জানায়, শিক্ষার্থীদের কোরআন-সুন্নাহভিত্তিক শিক্ষা, নৈতিক মূল্যবোধ এবং আদর্শিক বিকাশের ওপর গুরুত্ব দিয়ে পাঠদান পরিচালনা করা হয়। পাশাপাশি হিফজ ও নূরানী শিক্ষার মানোন্নয়নে নিয়মিত বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে।
স্থানীয়দের ভাষ্য, মাদ্রাসাটি দীর্ঘদিন ধরে নুনখাওয়া ইউনিয়নের চরকাটগিরাইসহ আশপাশের এলাকার শিক্ষার্থীদের দ্বীনি শিক্ষা প্রদানে ভূমিকা রেখে আসছে। পাশাপাশি বিভিন্ন ধর্মীয় ও শিক্ষামূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে প্রতিষ্ঠানটি এলাকায় ধর্মীয় শিক্ষার প্রসারে অবদান রাখছে।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ মিজানুর রহমান, কুড়িগ্রাম :: সরকারি দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য নির্ধারিত কুড়িগ্রাম জেà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ নাজিম উদ্দীন হাটহাজারী : ৩/১১/২০২৬ খ্রিস্টাব্দ (১৮ই কার্তিক) রোজ মঙ্গলবার বিকাল ৩টায় চট্টগ্রà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : নোবিপ্রবি প্রতিনিধি : নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ম্যানেজমেন্ট ইনফর...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ সদর উপজেলার ৫ নং খোকশাবাড়ী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের পাঁচিল ও...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিয়ে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : শেখ মোঃ এনামুল হক,সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের চন্দ্রকণায় অগ্নিকাণ্ডে ভà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited