শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৪:১০ পিএম, ২০২৬-০৮-০৫
মাহমুদুর রহমান মাসুদ, ভালুকা প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকায় 'ময়মনসিংহ জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প'-এর আওতায় ১ কিলোমিটার সড়ক নির্মাণের প্রশাসনিক অনুমোদন দেওয়া হয়েছে। স্থানীয় সংসদ সদস্য ফখরউদ্দিন আহমেদ বাচ্চুর উদ্যোগে ১ কোটি ২৫ লাখ টাকা প্রাক্কলিত ব্যয়ে এই উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরের এ প্রকল্পের অধীনে ভালুকা উপজেলার 'গিলাচালা - বাটাজোরী রোড'-এর ১ কিলোমিটার (চেইনেজ ৫০০-১০০০ মিটার) অংশ উন্নীতকরণের জন্য প্রয়োজনীয় প্রাক্কলন অনুমোদন করা হয়েছে। গত ৩০ জুলাই এলজিইডির প্রকল্প পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ওয়াহিদুজ্জামান স্বাক্ষরিত এক চিঠিতে ময়মনসিংহ জেলা নির্বাহী প্রকৌশলীকে 'হালনাগাদ রেট সিডিউল-২০২৩' অনুসরণ করে পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের নির্দেশ দেওয়া হয়। এতে কোনো ধরনের অতিরিক্ত ব্যয় কিংবা অপ্রয়োজনীয় ইউ-ড্রেন বা কালভার্ট অন্তর্ভুক্ত না করে যথাযথ কারিগরি নিয়ম মেনে কাজ দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
প্রকল্পটির নির্মাণকাজ শেষ হলে এলাকার যোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দারা।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ মিজানুর রহমান, কুড়িগ্রাম :: সরকারি দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য নির্ধারিত কুড়িগ্রাম জেà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ নাজিম উদ্দীন হাটহাজারী : ৩/১১/২০২৬ খ্রিস্টাব্দ (১৮ই কার্তিক) রোজ মঙ্গলবার বিকাল ৩টায় চট্টগ্রà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : নোবিপ্রবি প্রতিনিধি : নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ম্যানেজমেন্ট ইনফর...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ সদর উপজেলার ৫ নং খোকশাবাড়ী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের পাঁচিল ও...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিয়ে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : শেখ মোঃ এনামুল হক,সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের চন্দ্রকণায় অগ্নিকাণ্ডে ভà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited