শিরোনাম
মো. আনিসুজ্জামান, খুলনা : | ০৪:৫৫ পিএম, ২০২১-০৫-০৮
খুলনায় সড়ক দুর্ঘটনায় হাফিজুল ইসলাম (৪৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। নগরীর শেখপাড়া বাগান বাড়ি জামে মসজিদ ও কেডিএ ভবনের সামনে এ দুর্ঘটনার ঘটে।
তিনি এনজিও আশা ফুলবাড়িগেট শাখার ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। সোনাডাঙ্গা থানার এসআই শান্তুনু জানান, শনিবার সকালে তিনি বাড়ি থেকে কর্মস্থলের উদ্দেশ্যে রওনা হন। সকাল ৮ টায় তিনি শেখপাড়া বাগান বাড়ি জামে মসজিদের কাছে পৌঁছালে পিছন থেকে একটি বালুবাহী ট্রাক ধাক্কা দিলে তিনি ছিটকে পড়েন। এ সময় তার মাথা থেতলে যায় এবং ঘটনাস্থলে মৃত্যু হয়। ঘটনার পর পুলিশ সংবাদ পেয়ে তার লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। তিনি পাইকগাছা উপজেলার আবু বক্কর সিদ্দিকের ছেলে। তার আশা এনজিওর পরিচয় নম্বর ০৭৬৪৮। তবে ট্রাক বা ড্রাইভার কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited