বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

বাংলাদেশ শিক্ষক সমিতি বাঁশখালী উপজেলা শাখা কমিটি গঠিত

সভাপতি- এ.কে. এম মঈন উদ্দীন, সচিব- বাবু রতন চক্রবর্তী

আমাদের বাংলা ডেস্ক :    |    ১২:৩৮ পিএম, ২০২৬-০৯-১৯

বাংলাদেশ শিক্ষক সমিতি বাঁশখালী উপজেলা শাখা কমিটি গঠিত

বাংলাদেশ শিক্ষক সমিতি বাঁশখালী উপজেলা শাখা কমিটি গঠিত হয়। গত ১৪ সেপ্টেম্বর বিকেল ৪ টায়  বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু রতন চক্রবর্তীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মো: সাইফুল ইসলাম চৌধুরী, যুগ্ম মহাসচিব, বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় নির্বাহী কমিটি।

প্রধান বক্তা ছিলেন আবদুল খালেক সভাপতি, বাংলাদেশ শিক্ষক সমিতি, চট্টগ্রাম দক্ষিণ জেলা ও বিশেষ অতিথি ছিলেন মুহাম্মদ মুজিবুর রহমান, অর্থ সচিব, বাংলাদেশ শিক্ষক সমিতি, চট্টগ্রাম আঞ্চলিক শাখা।

বানীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.কে.এম মঈন উদ্দীন এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন মোনায়েম শাহ আউলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেছবাহ উদ্দিন আহমেদ, তৌহিদ বিন মোস্তফা, দোলন দাশ, মুহাম্মদ ফজলুল হক কোরেশি, মুহাম্মদ নুরুল আমিন, মুহাম্মদ দিদারুল করিম, অমৃত কারণ ও মিল্টন কান্তি দেব।

সভাশেষে উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে দক্ষিণ চট্রলার শতবর্ষী বিদ্যাপীঠ বানীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.কে. এম মঈন উদ্দীন কে সভাপতি ও বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু রতন চক্রবর্তীকে সচিব, নাপোড়া শেখেরখীল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.জাহাঙ্গীর আলম, পশ্চিম বাঁশখালী স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ তৌহিদুর রহমান ও মোনায়েমশাহ আউলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেছবাহ উদ্দিন আহমেদকে সহ-সভাপতি, কালিপুর এজহারুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমিজ উদ্দিনকে যুগ্মসচিব, নাপোড়া শেখেরখীল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাহরবুর রহমান ও বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোরশেদুল হাসানকে সহকারী সচিব, পশ্চিম বাঁশখালী স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক সামশুল আলম হেলালিকে সাংগঠনিক সচিব, বানীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ মমতাজ উদ্দিন কে অর্থ সচিব করে ৪১ সদস্য বিশিষ্ট বাঁশখালী উপজেলা কমিটি গঠন করা হয়।

রিটেলেড নিউজ

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত


পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত


ড্রোনে অপরাধী, ক্যাম্পাসে ইয়াবা: নতুন চ্যালেঞ্জের মুখে পুলিশ

ড্রোনে অপরাধী, ক্যাম্পাসে ইয়াবা: নতুন চ্যালেঞ্জের মুখে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত


বিরোধীদলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী

বিরোধীদলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী

আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর