শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৮:২৭ পিএম, ২০২৬-১১-০৪
পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ডিসেম্বর থেকে কার্যকর এবং জানুয়ারি মাসে বর্ধিত বেতন দেওয়ার বিষয়ে আজ বুধবার মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিরা একমত হয়েছেন। তবে একই দিনে সাভারে তিন দফা দাবিতে শ্রমিকদের বিক্ষোভকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
এতে সাংবাদিক ও পুলিশ সদস্যসহ অন্তত অর্ধশতাধিক আহত হয়েছেন। বিক্ষুব্ধ শ্রমিকরা পুলিশের একটি গাড়িতেও আগুন দিয়েছেন।
বুধবার সকাল ৯টার দিকে সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ড ও পদ্মার মোড় এলাকায় বিভিন্ন পোশাক কারখানার কয়েক শ শ্রমিক জড়ো হয়ে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন। এতে প্রায় দুই ঘণ্টা যান চলাচল ব্যাহত হয়।
এদিকে রাজধানীর সেগুনবাগিচায় আজ অনুষ্ঠিত নিম্নতম মজুরি বোর্ডের প্রথম সভায় নতুন মজুরি কার্যকরের সময়সীমা নিয়ে মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে ঐকমত্য হয়। সিদ্ধান্ত অনুযায়ী, ১ ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকর হবে।
জানুয়ারিতে ডিসেম্বর মাসের বেতনের সঙ্গে শ্রমিকরা বর্ধিত মজুরি পাবেন।
সভা শেষে শ্রমিকপক্ষের প্রতিনিধি ও বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতার এ তথ্য জানান। মালিকপক্ষের প্রতিনিধি ও বিজিএমইএর পরিচালক এ বি এম সামছুদ্দিনও বিষয়টি নিশ্চিত করেন। তবে নতুন মজুরির পরিমাণ নির্ধারণের আলোচনা এখনো বাকি রয়েছে।
অন্যদিকে, সাভারে সকালে পদ্মার মোড় এলাকায় শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের সরে যেতে বলেন। একপর্যায়ে শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়।
একই সময়ে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায়ও কয়েক শ শ্রমিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
সকাল সাড়ে ১০টার দিকে হেমায়েতপুর-সিংগাইর সড়কে আন্দোলনরত শ্রমিকরা পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেন। এর কিছুক্ষণ পর পেশাগত দায়িত্ব পালনের সময় হামলার শিকার হন স্টার টেলিভিশনের সাংবাদিক সোহান সিরাজী, ৭১ টেলিভিশনের সাংবাদিক রায়হান বিন ও ক্যামেরাপারসন উজ্জ্বল হোসেন। সংঘর্ষ ও হামলায় পুলিশ ও সংবাদকর্মীসহ অন্তত ১০ জন আহত হন।
পরে বেলা ১১টার দিকে পুলিশ ও বিজিবি সদস্যরা কঠোর অবস্থান নিয়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেন। এরপর ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। তবে সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চলে উত্তেজনা বিরাজ করছে।
এদিকে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা কর্মবিরতি পালন করেন। পরিস্থিতির কারণে কারখানা কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করে। ছুটি শেষে শ্রমিকরা কারখানা থেকে বেরিয়ে বাইপাইল-আব্দুল্লাহপুর সড়ক অবরোধের চেষ্টা করেন। তবে পুলিশ দ্রুত তাদের ছত্রভঙ্গ করে দেয়।
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান নূর বলেন, শ্রমিকরা তিন দফা দাবিতে মহাসড়কে অবস্থান নিয়েছিলেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের সড়ক থেকে সরিয়ে দিতে সক্ষম হয়েছেন। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে সংশ্লিষ্ট এলাকাগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক : জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটলেও তরুণ প্রজন্মের রাষ্ট্র মেরামতের আকাঙ্ক্ষà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মুগদা থানার সাইফুল হত্যা মামলায় তথ্য গোপন করে নিম্ন আদালতের একই আদেশের বিপরীতে তিনবার à¦...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ মিজানুর রহমান, কুড়িগ্রাম :: সরকারি দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য নির্ধারিত কুড়িগ্রাম জেà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, বাংলাদেশ ও কসোভোর মধ্যে অভিন্à¦...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ নাজিম উদ্দীন হাটহাজারী : ৩/১১/২০২৬ খ্রিস্টাব্দ (১৮ই কার্তিক) রোজ মঙ্গলবার বিকাল ৩টায় চট্টগ্রà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : নোবিপ্রবি প্রতিনিধি : নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ম্যানেজমেন্ট ইনফর...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited