শিরোনাম
নেত্রকোনার প্রতিনিধি : | ০৯:৫১ পিএম, ২০২১-০৫-২২
তথ্য অনুসন্ধানী অকুতোভয় সাংবাদিক রোজিনা ইসলাম’র মুক্তির দাবিতে উত্তাল হয়ে পড়েছে নেত্রকোনার সাংবাদিক সমাজসহ নানা শ্রেণি-পেশার মানুষ।
শনিবার (২২ মে) দুপুরে সাংবাদিকের মুক্তির দাবিতে জেলা শহরের মোক্তারপাড়া এলাকায় মানববন্ধন শেষে প্রধান সড়ক অবরোধ করা হয়।
এতে জেলায় কর্মরত অনলাইন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকসহ নানা শ্রেণি পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অনতিবিলম্বে প্রথম আলো পত্রিকার অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলাম’র মুক্তিসহ ঘটনায় সংশ্লিষ্ট স্বাস্থ্য বিভাগের দুর্নীতিপরায়ণ সকল ব্যক্তিদেরকে শাস্তির আওতায় আনার দাবি তোলেন। নতুবা দেশের প্রতিটি জেলা থেকে স্বাস্থ্য বিভাগের দুর্নীতির আদ্যোপান্ত খুঁজে বের করে একের পর এক রিপোর্ট করা হবে। এরসাথে বিভিন্ন কর্মসূচি পালন করে কঠোর আন্দোলনে যাবারও দেন তারা হুশিয়ারি।
মানববন্ধন ও সড়ক অবরোধে উপস্থিত ছিলেন, জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক হায়দার জাহান চৌধুরী, জেলা প্রেসক্লাব সম্পাদক এম. মুখলেছুর রহমান খান, সাবেক সম্পাদক ম. কিবরিয়া চৌধুরী হেলিম, সাংবাদিক ভজন দাস, সঞ্জয় সরকার, কামাল হোসাইন, প্রথম আলো নেত্রকোনা প্রতিনিধি পল্লব চক্রবর্তীসহ অনলাইন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত জেলার সাংবাদিকরা।
নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচিত সদস্যদের ঘোষিত মোট দায় বা ঋণ পরিমাণ ১১ হাজার ৩৫৬ কোটি টাকা বলে জানি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করা হয়েছে। শুক্রবার (১৩ ফেব্রু...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে আজ বৃহস্পতিবার। এ দিন স্থানীয় সময় সকাল ৮ট...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে দেশের ৪৮৬টি কেন্দ্রে বিশৃঙ্খলার ঘটনা ঘট...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। বৃহস...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরুর আগেই রাজধানীর ঢাকা-৮ আসনে চোখে পড়ার মতো ভোটারদের উপ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited