শিরোনাম
সংবাদদাতা, দিনাজপুর | ০৫:১৮ পিএম, ২০২১-০৫-২৪
২০ মেট্রিক টন চাল আত্মসাতের চেষ্টায় সম্পৃক্ত দিনাজপুরের খানসামা উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি এলএসডি) এদিব মাহমুদকে প্রত্যাহার। গত ২৩ মে রবিবার বিকেলে খানসামা খাদ্য গুদামে চাল আত্মসাত করার চেষ্টার বিষয়টি স্থানীয় সাংবাদিকরা উপজেলা নির্বাহী অফিসার আহমেদ মাহবুব-উল-ইসলামকে অবগত করলে তিনি তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পেলে খাদ্য গুদাম সিলগালা করে উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করেন। পরে সন্ধ্যার দিকে জেলা খাদ্য নিয়ন্ত্রক এস.এম সাইফুল ইসলাম ও ইউএনও আহমেদ মাহবুব-উল-ইসলাম এর নেতৃত্বে উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের সমন্বয়ে সহকারী খাদ্য নিয়ন্ত্রক সন্দীপ কুমার দাসকে প্রধান করে সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ রেজাউল ইসলাম, খানসামা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (অতিরিক্ত দায়িত্ব) ফিরোজ মাহমুদ, পাকেরহাট ওসি এলএসডি সৌমিত্র বসাককে নিয়ে গঠিত তদন্ত কমিটি ঘন্টাব্যাপী তদন্ত করে প্রাথমিক পর্যায়ে ঘটনার সত্যতা পাওয়ায় অভিযুক্ত ওসি এলএসডি এদিব মাহমুদকে প্রত্যাহার করে পাকেরহাট ওসি এলএসডি সৌমিত্র বসাককে অতিরিক্ত দায়িত্ব প্রদান করেন।
তদন্ত কমিটি সূত্রে জানা যায়, সরকারীভাবে ৪০ টাকা কেজি দরে চলমান চাল সংগ্রহ অভিযানে প্রায় ২০ মেট্রিক টন চাল গুদামে সংগ্রহ না করেই বিল উত্তোলনের সকল প্রস্তুতি সম্পন্ন করে ওসি এলএসডি খানসামা। যার মূল্য প্রায় ৭ লক্ষ টাকা। পরে ইউএনও ও সাংবাদিকদের তৎপরতায় অর্থ আত্মসাতের চেষ্টা বিফলে যায়।
এ বিষয়ে উপজেলা চাল ও ধান সংগ্রহ কমিটির সভাপতি ইউএনও আহমেদ মাহবুব-উল-ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়ায় খাদ্য গুদাম সিলগালা করা হয়। এর সাথে জড়িত সকলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে উর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে।
জেলা খাদ্য নিয়ন্ত্রক এস.এম সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় প্রাথমিক তদন্তে খানসামা ওসি এলএসডি এদিব মাহমুদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের চেষ্টায় জড়িত থাকায় তাকে প্রত্যাহার করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী দোষীদের বিরুদ্ধে বিভাগীয় ও আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
আ.ন.ম. তাজওয়ার আলম : বাংলাদেশের নিবন্ধন অধিদপ্তর ও দেশের বিভিন্ন রেজিস্ট্রি অফিসে এখনো একটি প্রভাবশালী সিন্ডিকেট সক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : আব্দুল হালিম সরদার: বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ড. জালিল রাহিমি জাহানাবাদির সঙ্গে লিবার...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মো. ইমরুল কায়েস: চট্টগ্রাম সমিতি-ঢাকার ২০২৪-২০২৫ অর্থবছরের বার্ষিক সাধারণ সভা (এজিএম) মঙ্গলবার (২...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক :: : কবি নজরুল কলেজ প্রতিনিধি: নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন ছাত্রলীগের দেশবি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : ময়মনসিংহের গফরগাঁওয়ে স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার গুণগত মান উন...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : পটিয়াস্থ সৃজনশীল সাহিত্য গোষ্ঠী মালঞ্চ’র চার যুগপূর্তি উপলক্ষে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিয...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited