শিরোনাম
নেত্রকোনার প্রতিনিধি : | ০২:৩২ পিএম, ২০২১-০৫-২৫
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নেতৃত্বে সমাজকল্যাণ মন্ত্রণালয় দেশে শতভাগ বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ সমাজে সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করছে। দেশের একজন মানুষও অনাহারে-অর্ধাহারে ভূমিহীন অবস্থায় থাকবে না, এটাই জননেত্রী শেখ হাসিনার নির্দেশ।
তিনি আজ দুপুরে নেত্রকোণা জেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের টি.সি.এম প্রকল্পের আওতায় মাঠ পর্যায়ে সমাজসেবার কার্যক্রমকে আরো গতিশীল করার লক্ষ্যে কর্মকর্তাদের মাঝে ল্যাপটপ ও প্রিন্টার বিতরণ কালে ভার্চুয়ালি এসব কথা বলেন।
জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মনির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে প্রতিমন্ত্রীর পক্ষে ১২ জন সমাজসেবা কর্মকর্তাদের মাঝে ল্যাপটপ ও প্রিন্টার তুলে দেন এই প্রকল্পের পরিচালক অতিরিক্ত সচিব খুরশিদ আলম চৌধুরী।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আলালউদ্দিন সহ জেলা প্রশাসন ও সমাজসেবার কর্মকর্তাবৃন্দ।
চট্টগ্রাম ব্যুরো : : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ঘোষণা নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সরকারের সমন্বয়হীনতার ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited