বাংলাদেশ   বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬  

শিরোনাম

শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়লো ১২ জুন পর্যন্ত, খুলছে ১৩ জুন থেকে

নিজস্ব প্রতিবেদক    |    ০৬:১৪ পিএম, ২০২১-০৫-২৬

শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়লো ১২ জুন পর্যন্ত, খুলছে ১৩ জুন থেকে

করোনা ভাইরাস পরিস্থিতির কারণে শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি ১২ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। আজ অতিমারি করোনার কারণে শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি ও শিক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ভার্চূয়াল সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও অনলাইনে অ্যাসাইনমেন্টসহ শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে। তবে, দেশের করোনা পরিস্থিতি অনুকূলে থাকলে আগামী ১৩ জুন দেশের সকল প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খুলে খুলে দেওয়া যেতে পারে। এসময় শিক্ষামন্ত্রী স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের প্রতি আহ্বান জানান। তিনি আরো বলেন, শিক্ষা প্রতিষ্ঠান খোলা হলে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের ২০২১ সালের এসএসসি ও ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের সপ্তাহে ছয় দিন করে ক্লাস নেয়া হতে পারে। অন্যদিকে, ষষ্ঠ শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের সপ্তাহে একদিন ক্লাস নেয়া হবে। পর্যায়ক্রমে এই সময় বাড়তে পারে বলেও উল্লেখ করেন তিনি। এছাড়া বিশ্ববিদ্যালয় খুলে দেয়ার বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। এদিকে, পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী চলতি বছরে এসএসসি পরীক্ষার্থীরা ৬০ দিন এবং এইচএসসি পরীক্ষার্থীরা ৮৪ দিন ক্লাস করার পর দুইসপ্তাহের বিরতির পর পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। অন্যদিকে আগামী বছর ২০২২ সালের এই দুই স্তরের পরীক্ষার্থীরা যথাক্রমে ১৫০ দিন এবং ১৮০ দিন শ্রেণিকক্ষে ক্লাস করবে। পরে, এই শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করবে। বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার বিষয়ে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দুই ডোজের করোনা ভ্যাকসিনের আওতায় আনা হচ্ছে। তারা টিকা নেওয়ার পরই বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হতে পারে। প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেন, চরাঞ্চলের কিছু শিক্ষার্থীর পাঠ অধ্যায়নে কিছু জটিলতা সৃষ্টি হলেও প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও শিক্ষার্থীরা কমিউনিটি রেডিও ও সংসদ টেলিভিশনের মাধ্যমে ভার্চূয়ালি শিক্ষা কার্যক্রমে অংশ নিচ্ছে। তিনি আরো বলেন, প্রাথমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে সম্প্রতি আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে সিদ্ধান্ত হলেও পরে চলমান ছুটির বিষয়ে ঐকমত্য হয়েছে। ১২ জুন পর্যন্ত প্রাথমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। করোনাভাইরাসের ভয়াবহ পরিস্থিতি এবং শিক্ষার্থীদের সুরক্ষার কথা চিন্তা করে গতবছর ১৭ মার্চ থেকে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

রিটেলেড নিউজ

ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকর, তবু সাভারে শ্রমিকদের সংঘর্ষ

ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকর, তবু সাভারে শ্রমিকদের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক : পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ডিসেম্বর থেকে কার্যকর এবং জানুয়ারি মাসে বর্ধিত বেতন দেওয়ার বà¦...বিস্তারিত


ইরানে ফের হামলার পরিকল্পনা থেকে সরলেন ট্রাম্প

ইরানে ফের হামলার পরিকল্পনা থেকে সরলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : : মধ্যবর্তী নির্বাচনের পর পরই ইরানে ফের হামলা শুরু করার যে ঘোষণা দিয়েছিলের যুক্তরাষ্ট্রের প্রেসিডà...বিস্তারিত


মার্কিন কংগ্রেসে রেকর্ড ৭ মুসলিম প্রার্থী বিজয়ী

মার্কিন কংগ্রেসে রেকর্ড ৭ মুসলিম প্রার্থী বিজয়ী

আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেট ও প্রতিনিধি পরিষদে জয় অর্জন করেছেন অন্তত সাতজন মুসলিম à...বিস্তারিত


‘আমেরিকানরা বিরক্ত হলে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হবো’: ট্রাম্প

‘আমেরিকানরা বিরক্ত হলে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হবো’: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের ভোটাররা তার ওপর বিরক্ত হয়ে পড়লে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হওয়ার কথা বলেছেন মারà...বিস্তারিত


মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি: সিনেটেও সংখ্যাগরিষ্ঠ ডেমোক্র্যাটরা

মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি: সিনেটেও সংখ্যাগরিষ্ঠ ডেমোক্র্যাটরা

আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির বড় ধরনà...বিস্তারিত


আরেকটি বিপ্লবের প্রস্তুতি নিতে হবে: মাহমুদুর রহমান

আরেকটি বিপ্লবের প্রস্তুতি নিতে হবে: মাহমুদুর রহমান

নিজস্ব প্রতিবেদক : জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটলেও তরুণ প্রজন্মের রাষ্ট্র মেরামতের আকাঙ্ক্ষà¦...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অà¦...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপà¦...বিস্তারিত



সর্বশেষ খবর