শিরোনাম
সংবাদদাতা, পঞ্চগড় : | ০৫:১৮ পিএম, ২০২১-০৫-২৭
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দু'টি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে আনিছুর রহমান (২৬) নামে এক মোটর সাইকেল চালক নিহত হয়েছে। এসময় আহত হয়েছে অপর মোটর সাইকেলের ৩ আরোহী। বুধবার (২৬ মে) রাত ১১ টায় তেঁতুলিয়া উপজেলার গোয়ালগছ এলাকায় এই দূর্ঘটনাটি ঘটে।
নিহত আনিছুর রহমান তেঁতুলিয়ার উপজেলার চুটচুটিয়াগছ গ্রামের আজিজুল হকের ছেলে এবং তিনি সিপাইপাড়া মসজিদের ইমাম।আহতরা, তেঁতুলিয়ার সর্দারপাড়া এলাকার সিদ্দিকের ছেলে নওশাদ (৩০), সজিব (১৪) ও গোয়ালগছ এলাকার রফিকুলের ছেলে আবু সাঈদ (২০)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত আনিছুর রহমান তেঁতুলিয়া উপজেলার সিপাইপাড়া বাজার থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। এ সময় গোয়ালগছ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে ছেড়ে আসা ৩ আরোহী নিয়ে একটি মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আনিছুর রহমান নিহত হয় এবং অপর মোটরসাইকেলের ৩ আরোহী গুরুতর আহত হন।
তাৎক্ষনিক স্থানীয়রা আহত তিন মোটর সাইকেল আরোহীকে উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে নওশাদের অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য নওশাদকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়েম মিয়া সড়ক দুঘটনায় এক জনের নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় তেঁতুলিয়া মডেল থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited