শিরোনাম
গোপালগঞ্জ প্রতিনিধি : | ০৩:৪৫ পিএম, ২০২১-০৫-৩০
বেশী করে করোনা রোগী শনাক্ত হওয়ায় গোপালগঞ্জ সদর উপজেলার সাহাপুর, সাতপাড় ও বৌলতলী ইউনিয়নে এক সপ্তাহের বিশেষ লক ডাউন চলছে। আজ রবিবার ছিলো লকডাউনের ৪র্থ দিন। লক ডাউন কার্যকর করতে গত শুক্রবার সকাল থেকে মাঠে নেমেছে আইন শৃঙ্খলা বাহিনী। গোপালগঞ্জ সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার ডা. সাকিবুর রহমান জানান, কয়েকদিন আগে তেলিভিটা গ্রামের মটর গ্যারেজের ব্যবসায়ী বিভাষ কির্ত্তনীয়া নামে এক ব্যক্তি করোনার উপসর্গ ঠান্ডা ও জ্বর নিয়ে মারা গেলে ৯১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ২৩ জনের করোনা শনাক্ত হয়। এ নিয়ে ওই এলাকায় গত ৪ দিনে শনাক্ত হয় ৪৬ জন। নমুনা সংগৃহিত হয় ২৩৪ জনের। বর্তমানে সংক্রমনের হার ২২%। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ২০৯ জনের। করোনা সংক্রমন রোধে তেলিভিটা গ্রামসহ সদর উপজেলার সাহাপুর, সাতপাড় ও বৌলতলী ইউনিয়নের জন্য সদর উপজেলা প্রশাসন এবং স্বাস্থ্য বিভাগ বিশেষ লক ডাউন ঘোষনা করে। জেলা স্বাস্থ্য বিভাগ জানান, এ পর্যন্ত গোপালগঞ্জ জেলায় ৩ হাজার ৭৯০জন আক্রান্ত হয়েছে। এর মধ্যে শুধুু মে মাসেই আক্রান্ত হয়েছে ১৯৯ জন। মারা গেছে ৩৭ জন। মার্চ মাসে করোনা আক্রান্তের হার ছিল ৪.৫ শতাংশ। এপ্রিল মাসে তা লাফিয়ে ১৪.৫ শতাংশে দাড়িয়েছে। গোপালগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্র্তা (ইউএনও) মোহাম্মাদ রাশেদুুর রহমান জানান, লকডাউন চলাকালে ইউনিয়ন ৩টির হাটবাজার ও দোকানপাট বন্ধ থাকবে। সীমিত রাখা হবে গণ পরিবহন চলাচল। খুব প্রয়োজন ছাড়া কাউকে ঘর থেকে বের না হওয়ার জন্য পরামর্শ দেওয়ার পাশাপাশি তিনি গরীব মানুষদের সরকারি অনুদান দেওয়ার কথাও বলেন।
নিজস্ব প্রতিবেদক : আব্দুল হালিম সরদার: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাহমুদুর রহমান, ভালুকা প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি, ভালুক...বিস্তারিত
এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফ : : টাঙ্গাইল, সিরাজগঞ্জ ও মানিকগঞ্জ জেলার যমুনা নদীতে বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইড...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাহমুদুর রহমান, ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশ ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করা হয়েছে। রোববার (২...বিস্তারিত
চট্টগ্রাম ব্যুরো : : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে। ব...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited