বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

যশোর বলরামপুরে মারামারির ঘটনায় আরো একটি মামলা,আসামি দুই সহোদর

সংবাদদাতা, যশোর :    |    ১১:৪৪ এএম, ২০২১-০৭-০৩

যশোর বলরামপুরে মারামারির ঘটনায় আরো একটি মামলা,আসামি দুই সহোদর

যশোর সদরের নরেন্দ্রপুর ইউনিয়নের বলরামপুর পশ্চিমপাড়ায় মারামারির ঘটনায় পাল্টা মামলা হয়েছে। এবার ওই গ্রামের গৃহবধূ রেশমা বেগমকে (৩০) বেধড়ক মারপিট এবং বাড়িঘর ভাংচুর লুট করা হয়েছে। মামলাটি করেন গৃহবধূর ভাই মণিরামপুর উপজেলার ভোমরদা গ্রামের রেজাউল ইসলাম। মামলায় আসামি করা হয়েছে একই গ্রামের আব্দুল গণির ছেলে একটি মামলার বাদি খালেদুর রহমান টিটো (৩৮) ও তার ভাই মুকুল হোসেনকে (৪২)।
এজাহারে উল্লেখ করা হয়েছে, গৃহবধূর স্বামী মিলন কুয়েতে চাকরি করেন। ১০ বছরের ছেলে নিয়ে রেশমা শ্বশুর বাড়িতে থাকেন। এই সুযোগে খালেদুর রহমান টিটো প্রায় সময় ওই বাড়িতে যেতো এবং রেশমাকে নানাভাবে বিরক্ত করতো। তাকে বিভিন্ন প্রলোভন দেখাতো। বিষয়টি ভালোভাবে নেননি রেশমা। তাকে (টিটো) বাড়িতে নিষেধ করলে টিটো ক্ষিপ্ত হয়। গত ৩০ জুন সকালে আসামিদ্বয় ওই বাড়িতে যায়। সেসময় উঠানে রেশমা কাজ করছিলেন। আসামিরা একটি দা দিয়ে পেছন থেকে রেশমাকে লক্ষ্যকরে মাথায় কোপ মারে। এতে রেশমা গুরুতর জখম হন। পরে তারা রেশমার ঘরে ঢুকে আসবাবপত্র নছনছ মরে। ঘরে থাকা নগদ এক লাখ টাকা নিয়ে নেয়। এছাড়া রেশমার গলাই থাকা এক ভরি ওজনের একটি সোনার চেইন ছিনিয়ে নেয়। এ সময় প্রতিবেশি হেলাল ঠেকাতে গেলে তাকেও মারপিট করে। এবং হুমকি দিয়ে চলে যায়। পরে ওই রেশমাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। 
উল্লেখ্য, এই ঘটনায় খালেদুর রহমান টিটো বাদি কোতয়ালি থানায় রেশমা ও হেলালকে আসামিকে একটি মামলা করেন। টিটোর দাবি পাওনা টাকা ফেরৎ দেয়ার কথা বলে  হেলাল টিটোকে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে মারপিট এবং আরো ৩ লাখ ৭৫ হাজার টাকা কেড়ে নেয়।
 
রিটেলেড নিউজ

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত

মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত

পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত

ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :  ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত

পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত

আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত

সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত

সর্বশেষ খবর