শিরোনাম
খুলনা প্রতিনিধি : | ০৪:৫৭ পিএম, ২০২১-০৭-০৩
কঠোর লকডাউন বাস্তবায়নে সারাদিনই টহলে থাকছে সেনাবাহিনী। এর ফলে জনশূন্য হয়ে পড়ে খুলনা মহানগরীর সড়ক। বের হন না উৎসুক জনতাও। তবে চিকিৎসা ও জরুরি প্রয়োজনে বের হয়েছেন অনেকে। মোটরসাইকেল ও প্রাইভেটকার নিয়েও লোকজন বের হন। সড়কে রিকশার আধিক্য দেখা গেছে। তবে তারা যাত্রী না পেয়ে হতাশ।
খুলনা জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার বলেন, খুলনায় ১০ প্লাটুন সেনা সদস্য টহলে ছিলো। তারা মহানগরীসহ প্রতিটি উপজেলায় টহল দিয়েছে। পাশাপাশি ১ প্লাটুন বিজিবিও মহানগরীতে টহলে ছিলো। পুলিশসহ অন্য বাহিনীর সদস্যরাও কার্যকর দায়িত্ব পালন করেছেন।
রিকশা চালক কেরামত আলী বলেন, সকালে ৪০ টাকা ভাড়ায় একজন যাত্রী নিয়ে খুলনা থেকে দৌলতপুর যাই। কিন্তু ফিরতে হয়েছে খালি রিকশা নিয়ে।
আরেক রিকশাচালক হাসত আলী বলেন, লকডাউনের মধ্যে এখন রিকশা চালাতে পুলিশ বাধা দিচ্ছে না। তবে যাত্রী পাওয়া যাচ্ছে না। লকডাউনে প্রশাসন শক্ত হওয়ার কারণে মানুষ বের হচ্ছে না। আর যাত্রী না পেলে রিকশা নিয়ে শুধু শুধু ঘুরতে হচ্ছে।
মেয়েকে হাসপাতালে যাওয়ার জন্য বের হওয়া টুটপাড়ার হাসিনা বেগম বলেন, মেয়ের শরীর খারাপ করছে। তাই মেডিক্যালে যাওয়ার জন্য বের হতে হয়েছে।
নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০৪ জন এবং হ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয় জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে পৃথক দুর্ঘটনায় এক ইন্টারনেটকর্মী ও এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২২ সেপ্টে...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মিনি কাভার্ডভ্যান থেকে বিপুল পরিমাণ ...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে সà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited