শিরোনাম
কুয়াকাটা (পটুয়াখালী) সংবাদদাতা : | ০৩:২৬ পিএম, ২০২১-০৭-০৪
এবার রেলের সঙ্গে সংযুক্ত হচ্ছে সাগরকন্যা কুয়াকাটা। ফরিদপুরের ভাঙ্গা থেকে বরিশাল-পটুয়াখালী হয়ে কুয়াকাটা পর্যন্ত ২৪৪ কিলোমিটার রেললাইন নির্মাণের প্রকল্প হাতে নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। ঢাকা-কুয়াকাটা সংযোগ স্থাপনে বিশাল কর্মযজ্ঞে হাতে নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।
ইতোমধ্যেই প্রাথমিক সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শেষ করেছে সংস্থাটি। ২০২২ সালে কাজ শুরু করে ২০৩০ সালে শেষ করার আশা রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন।
সৌন্দর্যের লীলাভূমি সাগরকন্যা সৈকত কুয়াকাটা। দক্ষিণবঙ্গের এই পর্যটনকেন্দ্রে আগামীতে ট্রেনে চড়েও যেতে পারবেন ভ্রমণপিপাসুরা। ঢাকা থেকে কুয়াকাটা সংযোগ স্থাপনের জন্য এক বিশাল কর্মযজ্ঞের পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।
ফরিদপুরের ভাঙ্গা থেকে গোপালগঞ্জ-মাদারীপুর ও দক্ষিণা লের বরিশাল, ঝালকাঠি, বরগুনা এবং পটুয়াখালী পর্যন্ত ২৪৪ কিলোমিটার রেলপথ নির্মাণ করবে রেলওয়ে।
ফরিদপুর-পটুয়াখালী রেললাইন সম্ভাব্যতা যাচাইয়ের প্রকল্প পরিচালক মামুনুল ইসলাম সাংবাদিকদের বলেন, সম্ভাব্যতা যাচাই এরই মধ্যে শেষ হয়েছে। পুরো নকশা শেষ হয়েছে এবং টেন্ডার ডকুমেন্ট সম্পন্ন হয়েছে।
প্রকল্প অনুযায়ী পায়রা বন্দরে রেলওয়ে অর্থনৈতিক জোন, বরিশালে রেলওয়ে মাল্টিমোডাল হাবসহ ১৯টি বড় স্টেশন নির্মাণ করা হবে। ১৭ কিলোমিটার নিচু জমিতে হবে উড়াল রেললাইন। কীর্তনখোলা, পায়রাসহ বড় নদীগুলোতে নির্মাণ করা হবে ৪৬টি বড় রেলসেতু। থাকবে ৪৪০টি বক্স কালভার্ট, কোনো লেভেল ক্রসিং ছাড়া ট্রেন চলবে কালভার্টের ভেতর দিয়ে।
২০২২ সালে কাজ শুরুর লক্ষ্য ধরে ২০৩০ সালের মধ্যে শেষ হবে কাজ। ৪৪ হাজার কোটি টাকা সম্ভাব্য ব্যয়ের এ প্রকল্পে যুক্তরাষ্ট্র, চীনসহ উন্নয়ন সহযোগী অনেক দেশ অর্থায়নের ইচ্ছা প্রকাশ করেছে বলে জানান রেলমন্ত্রী।
রেলমন্ত্রী বলেন, এ অ লের অর্থনৈতিক লাভবান হবে এবং বিপুল ধরনের পরিবর্তন হবে। উন্নত সমৃদ্ধ বাংলাদেশের আমরা স্বপ্ন দেখছি সেটি বাস্তবায়নের এক ধাপ নয়, দুই ধাপ এগিয়ে যাবে।
চলতি বছরের জুলাই মাসেই প্রকল্পটি অর্থনৈতিক সম্পর্ক বিভাগে পাঠানো হবে বলে জানিয়েছেন মন্ত্রী।’
নিজস্ব প্রতিবেদক : পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ডিসেম্বর থেকে কার্যকর এবং জানুয়ারি মাসে বর্ধিত বেতন দেওয়ার বà¦...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : মধ্যবর্তী নির্বাচনের পর পরই ইরানে ফের হামলা শুরু করার যে ঘোষণা দিয়েছিলের যুক্তরাষ্ট্রের প্রেসিডà...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেট ও প্রতিনিধি পরিষদে জয় অর্জন করেছেন অন্তত সাতজন মুসলিম à...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের ভোটাররা তার ওপর বিরক্ত হয়ে পড়লে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হওয়ার কথা বলেছেন মারà...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির বড় ধরনà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটলেও তরুণ প্রজন্মের রাষ্ট্র মেরামতের আকাঙ্ক্ষà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited